শিরোনাম
শায়েস্তাগঞ্জের ইউএনওকে বাংলাদেশ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ মৌলভীবাজার শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪ ​নদী খনন ও বাঁধের কবলে কৃষকের স্বপ্ন, পানিতে বিলীন শত শত বিঘা জমি “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ উপলক্ষে ম্যাগাজিন প্রকাশনায় সহযোগিতার আহ্বান জগন্নাথপুরে জায়গা-জমির বিরোধে কলেজ ছাত্রীর ওপর হামলা, মা-বাবাসহ আহত ৩:  থানায় অভিযোগ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত শ্রীমঙ্গলে বিভাগসেরা ‘মা সমাবেশ’ জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ করেছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী ঝড়বৃষ্টি উপেক্ষা করে বানারীপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝড়বৃষ্টি উপেক্ষা করে বানারীপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি

সিলেট নিউজ ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল):

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার বানারীপাড়ায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে গোটা উপজেলা জুড়েই ছিল উৎসবের আমেজ। এ মহাআয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বরিশালের রাজনীতিতে বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে তাঁর সুসংগঠিত দিকনির্দেশনা এবং তৃণমূলের মানুষের পাশে থাকার আপসহীন ভূমিকার কথা স্মরণ করে বিএনপির শীর্ষ নেতারা জানান, তাঁর উপস্থিতিতে এ দিনের অনুষ্ঠান গণজোয়ারে রূপ নিয়েছে এবং তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম জুগিয়েছে। বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনজুর খান, সহসভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলে সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নয়ন বেগম। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুসংগঠিতভাবে সভাস্থলে যোগ দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে সফল করে তোলেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code