শিরোনাম
জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বানারীপাড়ায় নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু  ইশরাক হোসেন ঢাকার রাজনীতি অঙ্গনে সবচেয়ে সক্রিয়, আরো যোগ্য স্থানে বসাবে বিএনপি ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন: ইউএনও’র দূরদর্শী নেতৃত্বে সফল সূচনা ঘুষ ক্বিয়ামতের দিন বিপদের বোঝা হয়ে ঘুষখোরের কাঁধেই চেঁপে বসবে,দুধরচকী ছাহেব সাদা পাথর পর্যটন এলাকায় স্বাধীন বাংলা রেস্টুরেন্টের বিরুদ্ধে বাসি খাবার পরিবেশন, অতিরিক্ত দাম ও অসুস্থতার অভিযোগ ক্ষমতা পরিবর্তনশীল, তাই একটি দল ক্ষমতায় আসার পর জনকল‍্যাণের কাজগুলোই জনগণ মনে রাখে জগন্নাথপুর মেয়রপদ প্রার্থী আব্দুল মতিন লাকি, আর্থিক পূজা মন্ডপে অনুদান ​বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মোড়ক উন্মোচন করলেন এম পি সান্টু মেঘনা আলম প্রতিভাবান একজন নারী নেত্রী, নারী আসনে এমপি পদপ্রার্থী আশাকরি দল মূল্যায়ন করবে
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code

প্রতিনিধি, জগন্নাথপুর:

​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তরা খড়ের ঘর ও ঘরের দেয়ালে আগুন লেলিয়ে দিয়েছে। গত রোববার ১৮ অক্টোবর  দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

​এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গড়গড়ি গ্রামে গরুর জালা ( ধানের চারা) রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে একজন নিহত হন। উক্ত হত্যাকাণ্ডের পর থেকেই নিহত পক্ষের লোকজন আসামি পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে। বর্তমানে মামলার অন্যতম আসামি তারা মিয়া জেলে রয়েছেন এবং মামলার অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে গত কয়েক মাস ধরে আত্মগোপনে রয়েছেন। ফলে মেম্বার নাজমিনা আক্তার মিনার বাড়িটি বেশ কিছুদিন ধরেই লোকশূন্য ছিল।

​ঘটনার বর্ণনা দিয়ে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনা বলেন, “আমাদের বাড়িতে বর্তমানে কেউ থাকে না, পুরো বাড়ি খালি রয়েছে। গত রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন  দুর্বৃত্তরা  আমাদের বাড়িতে ঢুকে দেওয়াল ভাঙচুর করে এবং খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। আশপাশের প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতে খবর পেয়ে আমরা এসে বিষয়টি দেখতে পাই।”

Manual3 Ad Code

​প্রতিবেশী শারমিন আক্তার জানান, “রাতে হঠাৎ করেই খড়ের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি এবং দেওয়াল ভাঙার শব্দ শুনতে পাই। আমাদের উপস্থিতি ও সাড়াশব্দ পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়।”

Manual8 Ad Code

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিসান জানান, রাতে খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন বলেন, “রাতে খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ যে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জমিতে গরুর জালা (ধানের চারা) খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সেলিম মিয়া (৬৫) নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

Manual3 Ad Code

 (১০ জুলাই) বেলা পৌনে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর বাড়ি সংলগ্ন জমিতে এই মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর গড়গড়ি গ্রামের জমির আলীর জমির জালা খাওয়া নিয়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক (৪৫) এবং মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলী (৪০) এর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে জিয়াউল হকের পক্ষে দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষে সেলিম (৬৫) ও রফিক মিয়া (৪০) সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। মারামারির পরপরই গুরুতর আহত সেলিম মিয়াকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা পৌনে ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

নিহত জমির আলীর চাচাতো ভাই আজমত মিয়া জানান, জমি জালা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং হাসপাতালে নেওয়ার পথেই জমির আলীর মৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code