শিরোনাম
হ/ত্যা চেষ্টা /মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে ইতিহাস কেবল পাতার ভাঁজে জমে থাকা নিথর অতীত নয় জগন্নাথপুর নতুন থানা ভবণ উদ্বোধন করেন কয়ছর আহমেদ এমপি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী আলাদীনের যাদুর প্রদীপ যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) জোন-৭ অথরাইজড কর্মকর্তা ইলিয়াসের হাতে জাতীয় ঐক্য ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যানের ​জগন্নাথপুর নতুন থানা ভবনের শুভ উদ্বোধন আগামীকাল প্রসঙ্গ : গার্মেন্টস মালিক বনাম শ্রমিক, বেতন বাড়ানো কমানো সরকারের দায়িত্বে পরে নাও সময়র ব‍্যবধান *সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি নিখুঁত মেলবন্ধন তৈরি করতেই হবে*
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হ/ত্যা চেষ্টা /মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

সিলেট নিউজ ডেস্ক / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual6 Ad Code

অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি।

Manual3 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জ্যোতিকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তার নাম-ঠিকানাও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হতে পারে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে এক দফা দাবিতে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। ওই হামলায় মামলার বাদীর ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।

২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়। এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে তাঁর পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় অপর দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া বর্তমানে জামিনে রয়েছেন।

কারাগার জ্যোতিকা জ্যোতি আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে রাখার আবেদন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code