শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৫ জানুয়ারি ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিল স্থগিতের সিদ্ধান্ত

Coder Boss / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

কামরুল ইসলামঃ- স্টাফ রিপোর্টারঃঃ-

Manual8 Ad Code

আগামী ১৫ জানুয়ারি ফুলতলীতে অনুষ্ঠিতব্য রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, শামসুল উলামা, মুরশিদে বরহক হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ফুলতলী ছাহেববাড়ীতে ছাহেবজাদাগণের এক পরামর্শ সভায় মাহফিল স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া হয়।বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি ও হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এক বিবৃতিতে ঈসালে সাওয়াব মাহফিল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি জানান, বিগত একযুগ ধরে প্রতিবছর ১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন বালাই হাওরে ছাহেব কিবলাহ (র.)’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায়, স্বাস্থ্যবিধির সীমাবদ্ধ নীতিমালার কারণে ও অত্যধিক জনসমাগমে স্বাস্থ্য ঝুকি বেড়ে যাওয়া ইত্যাদি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় ছাহেবজাদাগণের পরামর্শক্রমে এ মাহফিল স্থগিত করা হয়েছে। তবে ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে প্রতিবছর জানুয়ারি মাসব্যাপী যেভাবে প্রায় পাচঁ হাজার খতমে কুরআন ও অন্যান্য খতমের যে কর্মসূচি চলে আসছে এবছরও সে কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। বিবৃতিতে তিনি বলেন, ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ফুলতলী ছাহেববাড়ীতে এবছরও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্র বিতরণ করা হবে এবং সপ্তাহব্যাপী বার্ষিক খানেকা মাহফিল, বিষয়ভিত্তিক আলোচনা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে তিনি আরো বলেন, ১৫ জানুয়ারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে এবং অঞ্চলভিত্তিক স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা যাবে।এদিকে, ১৫ জানুয়ারি ঈসালে সাওয়াবকে কেন্দ্র করে ফুলতলী ছাহেববাড়ীতে লোক সমাগম না ঘটাতে সবার প্রতি তিনি আহবান জানান।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code