শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে প্রকৌশলীকে মারধরের অভিযোগে বিএনপি নেতা তুষার গ্রেফতার

Coder Boss / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

উপজেলা প্রকৌশলীকে মারধরের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা ও ঠিকাদার ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপজেলা প্রকৌশলী মোঃ আফছার হোসেন খন্দকার অভিযোগ করে জানান, ঠিকাদার ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার ও আবু বক্কর সুমন হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ করছেন। এতে ত্রুটি ও অনিয়মের অভিযোগ ছিল। গত ১৪ ডিসেম্বর বিষয়টি সরেজমিনে পরিদর্শন করতে সেখানে যান তিনি। এ সময় তিনি ত্রুটি গুলো সংশোধনের নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে তুষার ও সুমন তাকে মারধর করেন। পরে তিনি সরকারী কাজে বাধা ও মারধরের অভিযোগে বাহুবল থানায় মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সরকারী কাজে বাধা ও মারধরের মামলায় ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code