শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রিজ নয় যেন মরণ ফাঁদ

Coder Boss / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

সোহেল আহমদ সাজু – জেলা প্রতিনিধি সুনামগঞ্জঃ

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের জামালপুর গ্রামের খালের ওপড় ব্রিজ আছে কিন্তু দুপাশে কোনো সড়ক নেই। সড়কবিহীন ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে। ব্রিজ নয় যে মরণ ফাঁদ। ওই সড়ক দিয়ে চলাচলকারীরা রয়েছে ভোগান্তিতে।

Manual3 Ad Code

বুধবার সকালে সরেজমিন জানা গেছে, উপজেলার জামালপুর গ্রামের খালের ওপড় ব্রিজ আছে কিন্তু দুপাশে কোনো সড়ক নেই। তাহিরপুর টু সুনামগঞ্জের মেইন রাস্তা থেকে ১০০মিটার পশ্চিম -দক্ষিণ দিকে খালের উপর ব্রিজ নির্মাণ হয়। ব্রিজটির মূল অংশের কাজ শেষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সঠিক পরিকল্পনা না থাকায় ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

ব্রিজের এই রাস্তা দিয়ে বড়খলা, শাহপুর, আমড়িয়া, বালিজুড়ি, জামালপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত। বর্ষার সময় এখানকার মানুষের একমাত্র উপায় নৌকা। বছরের পর বছর এই গ্রামের মানুষকে অপেক্ষা করতে হয়েছে এই একটি ব্রিজের জন্য।

প্রায় পাঁচ বছর আগে দীর্ঘদিনের এই আশা পূরণের জন্য এই স্থানে একটি ফুটপাত ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু ব্রিজের মূল অংশের কাজ শেষ হওয়ার পর বন্যার করণে দুই পাশের সংযোগ গাইড অংশের মাটি সরে গেছে।

এই সংযোগ অংশের মাটি সরে যাওয়ার কারণে কয়েকটি গ্রামের মানুষ এই ফুটপাত ব্রিজটি ব্যবহার করতে পারছেন না। এতে প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি গ্রামের শত শত মানুষের।

Manual5 Ad Code

এদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক পথপাড়ি দিয়ে বাজারে নিয়ে যেতে পারছেন অথচ এই ব্রিজটি ব্যবহারের উপযোগী হলে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ সহজ হতো।

এইব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামাল হোসেন ও চা ব্যাবসায়ি নুরুল হক জানান, আমরা এই কয়েকটি গ্রামের মানুষ খুবই অবহেলিত। আমাদের গ্রামে নেই উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা। কিন্তু প্রায় পাঁচ বছর পার হলেও ব্রিজটির মূল অংশের দুই পাশের সংযোগ গাইডলাইনের পাশে মাটি না থাকায় আমরা এই ব্রিজটি ব্যবহার করতে পারছি না। এতে আমাদের যে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ জানান, আমি নতুন যোগদান করেছি, বিষয়টি সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাহবুব আলম জানান, এই বিষয়ে আমার জানা নাই আমি খুঁজ নিয়ে দেখবো।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code