শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলা

Coder Boss / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

নাহিদ,মাধবপুর উপজেলা প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ২ র‌্যাব সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা।

Manual6 Ad Code

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মেহেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ভৈরব-১৪ ক্যাম্পের আহত র‌্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়ী চালক আপন বড়–য়া এবং গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের সোর্স লিটন মিয়া আহত হয়েছেন। সে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে র‌্যাবের অভিযান দল গুলিবিদ্ধ তোফাজ্জল হোসেন শাকিল ও তার পিতা আক্তার হোসেনকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযান পরিচালনাকারী র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১২টার দিকে মেহেরপুর গ্রামের মাদক ব্যবসায়ী আক্তার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনাকালীন সময়ে আক্তার মিয়া ও তার ছেলে তোফাজ্জল হোসেন শাকিল সহ ১০/১২জন লোক দা, লাঠি নিয়ে র‌্যাব সদস্যদের উপর অতর্কিতে হামলা চালায়। তাদের অস্ত্রের আঘাতে মাসুদুর রহমান, গাড়ী চালক আপন বড়–য়া আহত হন।

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্য মাসুদুর রহমান পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি ছুড়ে। এতে মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদক ও র‌্যাব এসল্ট ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাধবপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান বলেন, তোফাজ্জল হোসনের দুই উরুতে ও তলপেটের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code