শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে ক্রিকেট খেলতে গিয়ে সড়ক দূর্ঘটনায় তরুণ নিহত

Coder Boss / ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ মাঠে চলতি মো. শাহাব উদ্দিন এমপি প্রাইজমানি ক্রিকেট লীগের অাজ দিনের ২য় খেলা ছিলো শাপলা স্পোর্টিং বিশ্বনাথপুর বনাম হামিদপুর স্পোর্টিং ক্লাব এর মধ্যকার। এ খেলায় শাপলা স্পোর্টিং ক্লাবের উদিয়মান অলরাউন্ডার হোসাইন অাহমেদ(২০) বেলা সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে অংশগ্রহন করতে মোটরবাইক নিয়ে তড়িঘড়ি করে ছুটছিলেন। মোটরবাইক নিয়ে মাঠের নিকটস্থ কালভার্ট অতিক্রম করে হোসাইনের বাইকের সাথে অপর দিক থেকে অাসা একটি টাটা এক্সেল পিকাপ ভ্যানের মুখোমুখি মারাত্মক সংঘর্ষ হয়। সংঘর্ষে হোসাইনের বাইকটি গাড়িটির নীচে ঢুকে দুমড়ে মুচড়ে গিয়ে হোসাইন মারাত্মকভাবে অাহত হন। দুর্ঘটনার কথা শোনামাত্র ছাত্রলীগের হুমায়ুন, কিবরিয়া ও মাহবুবের নেতৃত্বে একদল তরুণ সেখানে গিয়ে অাহত হোসাইনকে উদ্ধার করে নিকটস্থ অাব্দুল অাজিজ মেডিকেলে নিয়ে অাসে। তাদের ভাষ্যমতে উদ্ধারের সময় হোসাইনের শ্বাস প্রশ্বাস চলছিলো। অাজিজ মেডিকেলে ঢুকার পূর্বমুহূর্তে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর অাজিজ মেডিকেল থেকে হোসাইনের নিথর দেহ সিএনজি যোগে উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারা তার নাড়ি পরীক্ষা করে সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসাইন আহমেদ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপির হাসনাবাদ গ্রাম নিবাসী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এর ভাতিজা, মরহুম মুক্তাদীর আলীর ২য় পুত্র। কিছুদিনের মধ্যেই তার আমেরিকা যাওয়ার কথা ছিলো।

Manual6 Ad Code

এদিকে, এ সংবাদ ছড়িয়ে পড়লে নিহতকে দেখতে জুড়ী সরকারী হাসপাতালের অাঙিনা লোকে লোকারণ্য হয়ে পড়ে। হাসপাতালে উপস্থিত হন সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, মাঠে থাকা উভয় টীমের খেলোয়ার, উপজেলা ক্রীড়া সংস্থা ও কোয়াব নেতৃবৃন্দ। হাসপাতালের বেডে হোসাইনের রক্তাক্ত নিথর দেহ দেখে নিজেকে সামলে রাখতে পারেননি অনেকেই। নিহতের স্বজনের কান্নায়, বন্ধু বান্ধব ও পরিজনদের শোকে জুড়ীর আকাশ বাতাস যেন আজ ভারী হয়ে উঠেছে। আল্লাহ তায়ালা ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন এবং পরিবার পরিজন সহ গুণগ্রাহী সকলকে সবরে জামিল আতা ফরমান এই ফরিয়াদ দয়াময় মাবুদের দরবারে মনেপ্রাণে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code