শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকায় জুয়া খেলা অবস্থায় ৩ জন জুয়াড়িকে গ্রেফতার

Coder Boss / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকায় জুয়া খেলা অবস্থায় ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এঁদের গ্রেফতার করে পুলিশ। এসময় এ আসর থেকে আরও ২ জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।

Manual6 Ad Code

জানা যায়- অনেকদিন যাবত শেরপুর বাজার এলাকায় একটি বড় জুয়াড়ি চক্র গড়ে উঠেছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জাগায় এদের মাধ্যমে জুয়া খেলা পরিচালিত হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল, ইসমাইল হোসেন সহ পুলিশের একটিদল শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করেন।

Manual7 Ad Code

অভিযানে সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত নতুনবস্তি এলাকার মৃত. বারিক মিয়ার ছেলে রাশেদ মিয়া (৪০), সবুর মিয়ার ছেলে শিপন মিয়া (২০), নাসির মিয়ার ছেলে আতিকুল (২২) কে-গ্রেফতার ও জুয়া খেলার আসর থেকে নগদ ৭৬০ টাকা, ১ প্যাকেট তাস জব্দ করে পুলিশ।

Manual2 Ad Code

এসময় এদের পুলিশের জিজ্ঞাসাবাদে দৌড়ে পালিয়ে যাওয়া আরও ২ জন জুয়াড়ির পরিচয় পাওয়া যায়। এঁরা হলেন- একই এলাকার রঙিলার ছেলে রুবেল মিয়া (২০) ও মেশিন হাটি এলাকার সুন্দর আলীর ছেলে রুমন মিয়া (৩০)।

৩ জুয়ারি গ্রেফতার ও ২ জুয়াড়ি দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম বলেন- গ্রেফতারকৃতরা আন্তঃজুয়াড়ি চক্রের সদস্য। তাদের নেটওয়ার্ক অনেক বড়। তারা নানা সময়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর বসায় এবং খেলে থাকে। চক্রটিকে ধরার জন্য কয়েকদিন ধরে চেষ্টা করে আসছিলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে মডেল থানায় এঁদের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code