রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ
সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলছেন গরীব দুঃখী ও অসহায় মানুষের আসল বন্ধু ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আজীবন মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা গণমানুষের উন্নয়ন ও শাসন শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। রবিবার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চরইসবপুর গ্রামের হাজী সাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর থানার ওসি শ্যামল বনিক, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী,যুগ্ম সম্পাদক
অরুনোদয় পাল ঝলক,মুকিদ মিয়া,ওসমানী নগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক,মইন উদ্দিন মোহন,অজিত পাল,মামুদুদ রাজা চৌধুরী,ইশ্বাদ আলী,রয়েল ,মিজানুর মোঃ হাবিবুর রহমান প্রমুখ