শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে সরকারি রাস্তার জমিতে পাঁকা ঘর নির্মাণ কাজ বন্ধ

Coder Boss / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি রাস্তার জমিতে পাঁকা ঘর নির্মাণ কাজ। মঙ্গলবার তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন।

Manual7 Ad Code

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সরকারি রাস্তার ৪০ নম্বর বিষ্ণুপুর মৌজায় রাস্তা শ্রেণির ১ নম্বর খাস খতিয়ানে ১৯৭৬ নম্বর দাগে সাড়ে ৬ ফুট দৈঘর্য ও ৫ ফুট প্রস্থ জমি অবৈধ ভাবে দখলে নিয়ে বিষ্ণুপুর গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন ও মৃত ছমির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম পাঁকা ঘর নির্মাণ কাজ চালিয়ে আসছিল। ঘটনাটি জানতে পেরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় পাঁকা ঘর নির্মাণের সাথে জড়িতরা অবৈধ ভাবে নির্মাণাধীন স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণ করে নিবেন বলে লিখিত মুচলেকা দিয়েছেন। উল্লেখ্য যে, সাগরদাঁড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাটি জানতে পেরে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ ওই পাকা ঘর তৈরির সময় প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেন। কিন্তু তারা নিষেধ অমান্য করে এলাকার কতিপয় ব্যক্তির উৎসাহে ঘর নির্মাণের কার্যক্রম চলমান রেখেছিল।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code