শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেম্বার নয়! জনগনের সেবক হতে চাই হাজি মাসুক

Coder Boss / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধিঃ

Manual8 Ad Code

আমি মেম্বার হতে চাই না, আমি জনগনের সেবক হতে চাই। আমার লক্ষ্য উদ্দেশ্য মেম্বার হওয়া নয় ! বরং অবহেলিত, গরিব মানুষের সেবা করা। আমি ০২ নং পূর্বজুড়ি ইউপির ০১নং ওয়ার্ডের তরুণ সমাজ, শ্রমজীবি, চাকুরীজীবি, ব্যবসায়ী, প্রবীণসহ সর্বশ্রেণির পেশাজীবি মানুষের পাশে থাকতে চাই। সুন্দর সুশীল একটি সমাজ গঠণে জনগনের সেবক হতে ইচ্ছুক।

বুধবার (২০/১) এক সাক্ষাৎকারে মনের এমনি আবেগ ব্যক্ত করেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ২নং পূর্বজুড়ি ইউপির ০১ নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী হাজি মাসুক উদ্দিন। এ সময় তিনি ওয়ার্ডের সমসাময়িক বিভিন্ন বিষয় ও সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Manual5 Ad Code

জনপ্রতিনিধি হওয়ার কারণ কি?এমন প্রশ্নের উত্তরে হাজি মাসুক বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বাড়ি ফেরার পর থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়েছি। সর্বদা মানুষের কল্যাণে সমাজসেবামূলক কাজ করতে আমি ভালোবাসি। আর সামাজিক সংগঠনের মাধ্যমে সকল প্রকার জনসেবায় আত্মনিয়োগ অসম্ভব, তাই জনপ্রতিনিধি হওয়ার প্রয়াস।

Manual6 Ad Code

এছাড়াও এলাকার তরুণসমাজ, প্রবীণ ও বিভিন্ন পেশাজীবিদের অনুরোধে আমি ০১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল-হামদুলিল্লাহ আমার বিশ্বাস সকলের দোয়া ভালোবাসা আমার প্রতি আছে আগামীতেও থাকবে।

নির্বাচিত হলে কি ধরণের কাজ করবেন? উত্তরে তিনি বলেন আমি অবহেলিত, দিনমজুর, গরিব মানুষের কল্যাণে কাজ করতে ইচ্ছুক। এছাড়াও এলাকার অবহেলিত, অনুন্নত রাস্তা সংস্কার/ নির্মাণ। তালিকার মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সরকার প্রেরিত সকল অনুদান প্রাপকের কাছে পৌঁছে দিবো।
হাজি মাসুক আরো বলেন, আমি নির্বাচিত হলে ০১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে রুপান্তরিত করতে যা যা করণীয় তাই করতে প্রস্তুত।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code