শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ছাত্র ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Coder Boss / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল(সংবাদ প্রতিনিধি)

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন” শ্রীমঙ্গল উপজেলা সংসদের উদ্যোগে ৫শ শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শেষ দিনে গত ২৫/০১/২০২১ইং রোজ সোমবার বিকালে উপজেলার সাতগাঁও চা বাগানের লছনা এলাকায় শীতার্থ মানুষের মধ্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে গত পাঁচ দিনে এ উপজেলার ভূনবীর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে, শহরতলীর পশ্চিমবাগ (খাসগাঁও),রুস্তমপুর ও জাগছড়া চা বাগনে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিলো কম্বল ও শিশুদের জন্য গরম কাপড় ।শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্বে ছিলেন ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রনি সরকার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক “প্রভাষক জলি পাল” এবং বাংলাদেশ প্রগতি লেখক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য “মোঃ জাবেদ ভূঁইয়া” সহ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম,ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সহ-সভাপতি আশিষ বৈদ্য,মিলি রায়,স্বাধীন দেব, সাধারণ শিক্ষার্থী পিয়াস রায়,সিপন উড়াং,কন্ঠ শিল্পী রাহেলা বেগম প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, দেশে উন্নয়নের নামে লুটপাট শুরু হয়েছে। আমাদের বুদ্বিজীবিরা উন্নয়নের গালগল্প করেন,কিন্তু দেশের অর্ধেক মানুষ এখনও দরিদ্রের মধ্যে বসবাস করছেন। একটা আড়াল করে আরেকটা হয় না।দেশের অর্ধেক মধ্যবিত্তের আয় কমে গিয়েছে । এসব বলার কেউ নেই!!
তারা আরও বলেন,সরকার ডিজিটাল শ্লোগান দিচ্ছে অথচ যশোরের হাই-টেক পার্ক ছাড়ছেন প্রযুক্তি ব্যবসায়ীরা। করোনার সময়ে ৭২ শতাংশ মানুষের আয় কমেছে। এর মধ্যেই কোটিপতি বেড়েছে ৩ হাজারেও বেশী। বৈষম্যমূলক ব্যবস্থা দিয়ে উন্নয়নের নামে জনগণকে ফাঁকি দেয়া হচ্ছে। বিএনপি নির্বাচন ছাড়া আর কিছু নিয়ে কথা বলে না। জনগণের দাবি দাওয়া নিয়ে তাদের চিন্তা নেই। জনগণ জবাব চায় কিন্তু তারা জবাব দিতে ব্যর্থ।
# এই নিয়ে ছাত্র ইউনিয়ন মোট ৫ দফায় শ্রীমঙ্গল উপজেলার ৫ শতরেও অধিক শীতার্ত সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে#।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code