শিরোনাম
শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুর পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ৬৫ জনের মনোনয়ন পত্র দাখিল

Coder Boss / ৫৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:
আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ৬৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে মেয়র পদে তিনজন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৫ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া তিনজন হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,বিএনপি মনোনীত সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাদের।

Manual5 Ad Code

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে তিনজন, ২নং ওয়ার্ডে চারজন, ৩নং ওয়ার্ডে ১১ জন, ৪নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ডে চারজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে সাতজন, ৮নং ওয়ার্ডে সাতজন ও ৯নং ওয়ার্ডে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের বাইরে ৩টি সংরক্ষিত আসনের এক নম্বরে ৪ জন, দুই নম্বরে ৬ জন ও তিন নম্বরে ৫ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, লিটন গাজী ও সোহেল হাসান, ২নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান, হাবিবুর রহমান, আবু শাহিন ও তরিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামাল উদ্দিন, জিএম কবীর, শেখ কামরুজ্জামান, নাছির উদ্দীন, মোরশেদ আলী, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান, প্রদীপ চক্রবর্তী, শওকত হোসেন, মনিরুজ্জামান ও আজিবর মোড়ল, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, জাহাঙ্গীর আলম, সৈয়দ আকমল আলী ও কুতুব উদ্দিন বিশ্বাস, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শহিদুজ্জামান, ইকরামুল হোসেন, মেহেদী হাসান ও আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন, মনোয়ার হোসেন, রুহুল কুদ্দুস ও আনিছুর রহমান, ৭নং ওয়ার্ডে কামাল খান, মদন সাহা অপু, আক্তারুজ্জামান, ইকরামুছ সালাম খান, ওয়াজেদ খান ডাবলু, মানিক লাল সাহা ও শাহরিয়ার রহমান, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান, আব্দুল হালিম মোড়ল, সেলিম খান, আমিনুল ইসলাম, খন্দকার মফিজুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল গফুর মোড়ল এবং ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম এবাদত সিদ্দিক বিপুল, আবুল কালাম আজাদ ও আব্দুল বারিক বিশ্বাস মনোনয়পত্র জমা দিয়েছেন।

Manual2 Ad Code

এছাড়া সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেছা, খাদিজা খাতুন, মঞ্জুয়ারা বেগম ও রাশিদা খাতুন, দই নম্বরে বর্তমান কাউন্সিলর শাহানা কবীর, আসমা খাতুন, মুক্তি, আছিয়া খাতুন, মমতাজ বেগম ও রূপা আইচ এবং তিন নম্বর আসনে বর্তমান কাউন্সিলর মনিরা খানম, তহমিনা বেগম, আসমা খাতুন, জাহানারা খানম ও রিক্তা খাতুন মনোনয়পত্র জমা দিয়েছেন।

Manual8 Ad Code

বর্তমানে কেশবপুর পৌরসভায় ভোটার সংখ্যা ২০ হাজার সাতশথ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার একশথ ৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার পাঁচশথ ৪০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code