শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভালোবাসার জন্য দিন! রুমা মোদক

Coder Boss / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল(সংবাদ প্রতিনিধি)

 

Manual7 Ad Code

প্রকৃতি তার প্রাণীজগতের জন্য তৈরি করে রেখেছে সূর্যোদয় থেকে সূর্যাস্তের কর্মমুখরতা। প্রকৃতির আলোতে উজ্জ্বল তার চোখের দ্যুতি। যেদিন পাথরে পাথর ঘষে মানুষ হঠাৎ চমকে গেছে আগুনের ঝলসানিতে,সেদিনই গায়ে লেগেছে উত্তাপ, জেনেছে রাতের অন্ধকারকে অগ্রাহ্য করা যায় আগুনের আলোতে।

 

নিউরনে কোথাও লেগে রইলো বিবর্তনের পদছাপ,মানুষ জানলো জৈবিকতাকেও পরম আকাঙ্ক্ষায় খোদাই করা যায় ভালোবাসার নামে।

 

Manual1 Ad Code

বসন্তে পুরুষ কোকিলের কুহু কুহু আবাহন কিংবা বর্ষায় সঙ্গম প্রত্যাশী ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙকে মানুষ নাম দিতে পারে প্রেমের পদাবলী। তবু মানুষ তো, জীবন অনিত্য জেনেও নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে জীবনের স্বাদ জিহবায় আঙুল ছুঁয়ে ছুঁয়ে খায় সে উদরপূর্তির পর চাটনির মতো। জৈবিকতাকে সে নান্দনিক করে স্বপ্নে, প্রত্যাশায়,নির্দিষ্ট জনে। কিন্তু শেষ পর্যন্ত তা প্রকৃতিরই খেলা। মস্তিষ্কের ডোপামিন সিক্রেশন।

 

যার নিয়ন্ত্রণ তার হাতে নেই। জৈবিক শারীরিক আকর্ষণ। মাঝে বিয়ে নামের সামাজিকীকরণ। আর মায়া-দায়িত্ব-কর্তব্য ইত্যাদি কাল কিংবা সমাজ আপেক্ষিক মূল্যবোধ। কলেজ জীবনে প্রিয় শিক্ষক আবদ আল করিম স্যার বাংলা ক্লাসে বলতেন, বইয়ের পাতায় গোলাপ গুঁজে দেয়া আর কল্পনায় শুক্লা দ্বাদশীর রাতে ফাল্গুনী হাওয়ায় কাঁধে মাথা রেখে “তুমি যে আমার ওগো” সুর ছড়ানো নারীকে গার্হস্থ্য জীবনে কালিঝুলি মাখা বাসন মাজতে দেখে প্রেম কী সত্যি থাকে? সত্যি থাকে?

 

Manual3 Ad Code

তাই বুঝি লাবণ্য নিজেকে বাঁধেনা আটপ্রৌরতায় অমিতের সাথে। লিখে যায় শেষের কবিতা,তোমারে যা দিয়েছিনু,সে তোমারই দান…। তবু তো কী জানি একটা বোধ মানুষ কে তাড়িত করে, তাড়িত করে বিপন্ন বিস্ময়,প্রেম সে টের পায় ঈর্ষার আগুনে,ম্যাকবেথের করুণ পরিণতি নিয়তিও হয় কখনো।কী সেই প্রেম,মানুষ যাকে আবাহন করে পুড়বে বলে দুঃসহ উত্তাপে!!

Manual3 Ad Code

 

পরিবর্তন জানিয়ে যাচ্ছে প্রতিদিন,হেরে যাচ্ছে “বিয়ে” নামের প্রাতিষ্ঠানিকতা, তবে বুঝি জিত হচ্ছে মানুষের ভালোবাসার? দরজায় আগন্তুকের ঠকঠক,দৌড়ে দরজা খোলার মধ্যবর্তী উৎকণ্ঠিত সময়, আর দরজার বাইরে মানুষের অনস্বীকার্য সীমাবদ্ধতায় সাধারণ আবিষ্কারের হতাশা…।তবু দ্বিতীয়, তৃতীয় ভ্রান্তিপাশের পর ভ্রান্তিপাশে পতন। নইলে বাঁচেনা মানুষ…।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code