শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যৌন হেনস্তা

Coder Boss / ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

সোমা ঘোষ মনিকা,ময়মনসিংহ।

বলিরে…হারামজাদী,আজ কেনো
স্কুলে দিলি ফাঁকি?
হচকচিয়ে উঠল ছোট্ট মিয়ামী,
মাকে কেমন করে বুঝায়?
স্কুলগেটে দারোয়ান ব্যাটা;
এদিক-ওদিক হাত বুলায়।
রহিমার ঘরে পঙ্গু স্বামী,
ছেলেটার ফরমফিলাপ এখনো বাকি।
চৌধুরীবাড়ির কর্তা সবার আড়ালে,
রহিমার গায়ে যেন লেপ্টে থাকে।
নন্দিনী বড় চটপটে,আপিসের বড় বাবু
বেজায় খুশি তাতে।
প্রমোশন আর ঠেকায় কে?
সেদিন সন্ধ্যায়,বড়বাবু ফার্ম হাউজে ডাকে।
নন্দিনী যেতে নারাজ,
তাতে কার কিবা যায় আসে?
পরদিন,অফিসের মোসাহেব,
আনাড়ি সোনালি,প্রমোশনের মিষ্টি বাঁটে।
বলি ও ম্যাডাম,এটা পাবলিক বাস।
শরীরের পরতে পরতে তোমার চর্বির ভাঁজ।
ভীর,ঠেলাতে শক্ত হাত,নোংরা থাবা চালায়
মাংসল নিতম্ব,উর্বর বুকে।
যেন পাবলিক পরিবহনে বোনাসে পেয়েছে।
বলি,এ সমাজে ভদ্রমেয়েরা কি অমন খেঁকিয়ে উঠে?
ছিঃ ছিঃ বলিহারি যাই নীলুফা।
৪৫ বছর বয়সে করবে ধর্ষনের মামলা?
কই গো ভাবী,আমরাও তে হাটে-ঘাটে মাঠে কত চলি,
আমাদের সাথে এমন নোংরামো কখনো হয়েছে কি?
যত্তসব নোংরা মেয়ের দল,ওসব ওদের কুকর্মের ফল।
বলি! মেয়েদের আবার স্কুল-কলেজ
বেহায়ার মতো আপিসপাড়া ??
মোম বুঝি এমনি গলে?আগুনের তাপ ছাড়া??

Manual5 Ad Code

প্রেরকঃ সত্যজিৎ দাস,বাহুবল প্রতিনিধি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code