রেখা পাঠক(প্রবাসী লেখক,কানাডা):
বুকের ধন কেড়ে নেয়,
বাধা দিলে বাঁধে প্রলয় !
চোখ যেন সবার অন্ধ,
বিবেকও সবার বন্ধ ।
বিচার ডাকলে মানুষ নাই,
মুখে মানবতার গান গাই ।
ভিতরে প্রবেশ না করে,
নিন্দা অপবাদে ফেটে পড়ে ।
মানুষ ভালো;মানুষ-ই মন্দ,
মানুষ-ই বাঁধায় সকল দ্বন্দ্ব ।
আমার যত সংকট,যত ক্ষয়
এই মানুষ হতেই হয় ।