শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সস্তা পাবলিসিটি পাওয়া কে এই পায়েল!

সিলেট প্রতিনিধি / ৮৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual3 Ad Code

খোলামেলা পোশাকে উপস্থাপনার জন্য বেশ আগে থেকেই পরিচিত উপস্থাপিকা ইশরাত পায়েল। সবসময় নেতিবাচক উপায়ে আলোচনায় থাকতে পছন্দ করেন খর্বাকৃতির এই উপস্থাপিকা। এরই ধারাবাহিকতায় সদ্য আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের নাম উচ্চারণ করে ভিডিওর মাধ্যমে। বিতর্কিত এই উপস্থাপিকার অভিযোগ – মীর সাব্বির নাকি তাকে বুলিং করেছেন। আর এর মাধ্যমে সস্তা পাবলিসিটি ও ভাইরাল হওয়ার অপচেষ্টায় আছেন তিনি।

Manual5 Ad Code

জানা যায়, সম্প্রতি বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত বিউটি কনটেস্ট ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপিকা ইশরাত পায়েল অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন। মঞ্চে দাঁড়িয়ে মীর সাব্বির জানান, তিনি প্রথম কোনো সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছেন। উপস্থাপিকার কাছে জানতে চান, জীবনানন্দ দাশের বাড়ি কোথায় ? ইশরাত পায়েল বলেন, নির্দিষ্ট করে জানি না। তবে এতটুকু জানি বরিশাল। তখন মীর সাব্বির তাকে ধন্যবাদ দেন। তখন ইশরাত পায়েল বলেন, আপনার বরিশালের আঞ্চলিক ভাষায় নাটক খুবই জনপ্রিয়। ওই ভাষায় দুটি লাইনে ডায়ালগ শুনতে চাই! মীর সাব্বির বলেন, ওতটা মনে রাখতে পারি না। উপস্থাপিকার অনুরোধে তাৎক্ষণিক তার দিকে তাকিয়ে বরিশাল বরগুনার ছেলে মীর সাব্বির বলেন, এই মাতারি তুমি এমন উদলা হইয়া দাঁড়ায়ে আছো কিল্লেইজ্ঞা ? শুনে সঙ্গে সঙ্গে হেসে দেন উপস্থাপিকাসহ উপস্থিত অতিথিরাও।

Manual1 Ad Code

তখন বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরে এটি নিয়ে সরব হন ওই উপস্থাপিকা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মীর সাব্বিরকে নিয়ে অভিযোগ তুলেছেন পায়েল। কিন্তু মীর সাব্বির বলছেন, এটি স্রেফ বরিশালের আঞ্চলিক ভাষা, আপত্তিকর নয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে কে এই ইশরাত পায়েল ? খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের মেয়ে পায়েল মাধ্যমিক পাস করেছেন স্থানীয় বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাস করেছেন টাঙ্গাইল শাহিন কলেজ থেকে। পরে হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন এশিয়া ইনস্টিটিউট অব সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৫ সালে তিনি ‘মিস হেরিটেজ’ নির্বাচিত হন। তারপর থেকে টুকিটাকি মডেলিং ও উপস্থাপনা করছেন।

আরও জানা গেছে, খোলামেলা পোশাকের উপস্থাপিকা হিসেবে বেশ আগে থেকেই পরিচিত ইশরাত পায়েল। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাক পরিহিত ছবি শেয়ার করে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। ২০১৯ সালের ২৩ জানুয়ারি প্রেমিকেরর তোলা মার্কিন মুলুকের বাহামা দীপপুঞ্জে কয়েকটি বিকিনি পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন পায়েল। সেসময় ছবিগুলো ঘিরে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্ক হয়।

সেসময় পায়েলের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম – বিয়ের খবরও রটে। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা জানা যায়। গুঞ্জন রয়েছে, বেশ আগে আংটিও বদল করেছেন তারা। অনেক দিন ধরেই এই ব্যবসায়ীর সঙ্গে তার প্রেম রয়েছে। বয়ফ্রেন্ডের সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবিও তোলেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিয়ের কথাও শোনা যায়। যদিও প্রেমের বিষয়টি অবশ্য স্বীকার করেছিলেন পায়েল। জানিয়েছিলেন, বিয়ে করতে চলেছেন তারা। তবে শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়েছে কিনা তা জানা যায়নি।সস্তা পাবলিসিটি পাওয়া কে এই পায়েল!

মীর সাব্বিরকে কেন্দ্র করে ইশরাত পায়েলের আলোচনা নিয়ে নেটনাগরিকের অনেকেই বলছেন, মূলত এই উপস্থাপিকা আলোচনায় থাকার জন্য বিষয়টি নিয়ে জলঘোলা করছেন। কারণ শুরু থেকেই ইশরাত পায়েল বিতর্কিত ও সমালোচিত। মীর সাব্বির সংক্রান্ত ভিডিওর মাধ্যমে আবারও বিতর্কিত – সমালোচিত ও নিন্দিত হলেন তিনি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code