শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দরগাবাহারপুর হুফফাজুল কুরআন ঐক্য পরিষদের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

এটিএম নাসির:

Manual5 Ad Code

গত ৯ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলাধীন ৯ নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের হাফিজে কুরআনদেরকে নিয়ে গঠিত সামাজিক ও দ্বীনি সংগঠন দরগাবাহারপুর হুফফাজুল কুরআন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় জকিগঞ্জ উপজেলা ভিত্তিক ১ম হিফজুল কুরআন প্রতিযোগিতা। সকাল ১০ টা থেকে শুরু হয় ‘সেরা দশ’ বাছাই। অত্যন্ত সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সেরা ২০ জনকে (“ক” গ্রুপ ১০ জন এবং “খ” গ্রুপ ১০ জন ) বাছাই করেন সম্মানিত বিচারকবৃন্দ। স্থানীয় সময় বাদ আছর থেকে পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ আসলাম উদ্দিন হেলালীর সঞ্চালনায় পরিষদের সম্মানিত সভাপতি হাফিজ কামিলুজ্জামান আল হাদীর সভাপতিত্বে শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে নাসিহা ও মুনাজাত পেশ করেন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা ফখরুল ইসলাম ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আবুল হাসান

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য জনাব ইফজাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুছ ছবুর, উপস্থিত ছিলেন ৯ নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব এটিএম হামিদ ,জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা এটিএম নাসির ।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক ও রাজনীতিবীদ মাওলানা রায়হান উদ্দিন, উপস্থিত ছিলেন জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফিজ ছিদ্দিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে তেলাওয়াত পরিবেশন করেন অত্র পরিষদের সম্মানিত সদস্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফিজ তামিম আহমদ। নাশিদ পরিবেশন করেন অতিথি শিল্পী আকরাম বিন বাহার। স্বাগত বক্তব্য রাখেন অত্র পরিষদের সম্মানিত প্রচার সম্পাদক এইচ এম হাবিব। সবশেষ সম্মানিত সভাপতি হাফিজ কামিলুজ্জামান আল হাদী সাহেবের মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code