শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে পর্যটকদের নজর কেড়েছে শিমুল ফুল

সুহেল আহমদ,সাজু / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

 তাহিরপুর (সুনামগঞ্জ)

Manual1 Ad Code

ভালবাসা দিবসে যাদুকাটা নদীর তীরে ঋতুরাজ বসন্তে শিমুল ফুল পর্যটকদের নজর কাড়ছে। গাছে গাছে ফুলের অপরূপ সৌন্দর্য তীব্র শীত পেরিয়ে ফুলে ফুলে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। যেন উদাসী মনে আকাশ পানে ছেয়ে আছে সদ্য ফোটা লাল শিমুল ফুল। বাগানের চারদিকে রক্তরাঙ্গা ফুলগুলো ভালবাসা দিবসকে স্বাগত জানিয়ে অপরুপ দৃষ্টিতে থাকিয়ে আছে। আর এসব ফুল দেখে মুগ্ধ হচ্ছেন এখানে পর্যটকরা।https://dailysylhetnews24.com/2023/02/14/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0/

বসন্তের রঙ্গের সঙ্গে তাল মিলিয়ে বাগান পরিচর্যার সঙ্গে জড়িতরাও এখন আনন্দে মেতে উঠেছে। বছর ঘুরে এবার শিমুল ফুলগুলো নতুন রূপে সেজেছে।

Manual2 Ad Code

বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি গাছে ফুটে থাকা লাল পাঁপড়ি দেখে পর্যটকদের মনে আনন্দের ঢেউ উঠেছে। জমে উঠেছে শিমুল মায়ার খেলা। ভালবাসা দিবস উপলক্ষে গাছে গাছে লাল ফুলের গালিচা দেখতে অসংখ্য পর্যটকরা বাগানে ভিড় করছে। এবার ফেব্রুয়ারির শুরুতেই শিমুল ফুল ফুটে সৌন্দর্য্য দিগুন বাড়িয়ে দিয়েছে।https://dailysylhetnews24.com/2023/02/14/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0/

জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীর তীর ঘেষে বারেকটিলার সংলগ্ন প্রায় শত বিঘা জমিজুড়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক জয়নাল আবেদীন শিমুল বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে রুপের নদী যাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বৃক্ষপ্রেমী জয়নাল আবেদীন নিজের ২ হাজার ৪০০ শতক জমিতে শৌখিনতার বসে তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বসন্তে শিমুল গাছগুলোতে ফুলে ফুলে ভরে ওঠেছে। ফাগুনের অরুণ আলোয় ফুটেছে শিমুল ফুল। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে, রূপের নদী যাদুকাটার তীরে বৃহৎ শিমুল বাগানে ফুটেছে লাল ফুল। আর লাল টুকটুকে ফুল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক।https://dailysylhetnews24.com/2023/02/14/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0/

সিলেট থেকে বাগান দেখতে আসা মায়া ও মেহেরিন জানান, দেশে এতো বড় শিমুল বাগান দেখে তাঁরা আন্দদিত। তারা সঠিক সময়ে ফুলের পাঁপড়ি দেখতে পেয়ে তাদের মণ আনন্দে ভরে গেছে। তারা বলেন, এখানকার রাস্তাঘাট উন্নত হলে এখানে আসা পর্যটকদের কষ্ট একটু কম হবে এবং পর্যটকপ্রেমীদের সমাগম আরও বাড়বে।

Manual4 Ad Code

বাগানের মালিক প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে আফতার উদ্দিন জানান, এবারই সঠিক সময়ে বসন্তে শিমুল ফুল ফুটেছে। এই শিমুল বাগান তার মরহুম পিতার পরিচয় আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এখানে আসা পর্যটকদের সুবিধার জন্য একটি শিমুল বাগান কেন্টিন ও ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে।https://dailysylhetnews24.com/2023/02/14/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0/

কীভাবে যাবেন: শিমুল বাগান দেখতে চাইলে প্রথমে ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে সুনামগঞ্জের প্রবেশদ্বার আবদুজ জহুর সেতুতে নামতে হবে। আপনি ইচ্ছা করলে মহাখালী থেকেও বাসে আসতে পারবেন সুনামগঞ্জে। এসব বাসে ভাড়া নেবে জনপ্রতি ৭শ’ টাকা। আর যারা সিলেট থেকে আসবেন তারা সিলেট কুমারখালী বাসস্ট্যান্ড থেকে সহজে সুনামগঞ্জ নেমে পড়বেন। ভাড়া নেবে জনপ্রতি ১৫০শ’ টাকা। আবদুজ জহুর সেতু থেকে সিএনজি, মোটরসাইকেল কিংবা যেকোনো গাড়ি দিয়ে তাহিরপুর লাউড়ের গড়বাজার অথবা বিন্নাকুলী বাজারে এসে নামবেন। যদি সেতু থেকে মোটরসাইকেলে আসেন জনপ্রতি ভাড়া নিবে ২শ’ টাকা আর সিনজি দিয়ে এলে ভাড়া নিবে ১৫০শ’ টাকা করে। বিন্নাকুলী অথবা লাউড়েরগড় বাজার থেকে যাদুকাটা নদী পার হয়ে হেঁটে অথবা অটোরিকশা দিয়ে সুজা শিমুল বাগানে চলে আসতে পারবেন। অটোরিকশার ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা করে। এছাড়া যারা গাড়ী নিয়ে সরাসরি আসতে তারা তাহিরপুর সদও হয়ে বাদাঘাট বাজার দিয়ে সোজা শিমুল বাগানে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code