শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭৩ জন নির্বাচিত

রিপন মিয়া / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

Manual1 Ad Code

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৭৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিতদের মধ্যে পুরুষ ৬৩ জন এবং নারী ১০ জন।

(১৫ মার্চ) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে নির্বাচিত ৭৩ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

নির্বাচিত ৭৩ জনের মধ্যে পুলিশ পোষ্য কোটায় ২,
মুক্তিযোদ্ধা কোটায় ২, আনসার ভিডিপি কোটায় ৩,
উপজাতি কোটায় ৩, নারী ১০ জন এবং সাধারণ কোটায় ৫৩ জন।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৫৫৫ জন প্রার্থী গত ৬ মার্চ ২০২৩ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩২ জন প্রার্থী আজ (১৫ মার্চ) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ২৫৫৫ জন প্রার্থী আবেদন করেন। গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১৯২৭ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষার জন্য ১১২৯ জনকে বাছাই করা হয়।
দ্বিতীয় দিনে গত ২৭ ফেব্রুয়ারি Physical Endurance Test (PET) তে ১১২৯ জন প্রার্থীর মধ্য থেকে ৯০৪ জনকে বাছাই করা হয়।
তৃতীয় দিন গত ২৮ ফেব্রুয়ারি ১৬০০ মিটার দৌড়, ড্র‍্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহণ শেষে লিখিত পরীক্ষার জন্য ৫৫৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য ১৩২ জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষা শেষে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৭৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭৩ জন নির্বাচিত

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ফলাফল ঘোষণা করতে গিয়ে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম হয়নি। কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভাবে, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগে ১২০ টাকার বাইরে কারো একটি টাকাও কাউকে দিতে হয়নি।”

Manual4 Ad Code

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) আবু সুফিয়ান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বাহুবল সার্কেল) আবুল খয়ের এবং জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

 

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি
মোবাইল ০১৭৪০০২৩৬০৭

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code