শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো: জিল্লুর রহমান

রিপন মিয়া / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual6 Ad Code

মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমাকে যারা তিরস্কার করেছিলেন, আমি তাদেরকে বলতে চাই। আমি শিখিনি যারা নৌকা পায় তাদেরকে তিরস্কার করতে হবে। বিগত দশ বছর ধরে আমাকে এবং আমার বাবাকে অপমান করেছেন। আমি বলতে চাই, আমি আপনাদের আমার বাবার চেয়েও বেশি মূল্যায়ন করবো।আমি ভালবাসা দিয়ে আপনাদের মন জয় করবো। জাতির পিতার স্বপ্নপূরণে আমি স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মৌলভীবাজারের চৌমুহনায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনসভায় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। মিছিলে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন তারা । জনসভায় আওয়ামী লীগ সহ অন্যন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিলো। নৌকার জয়লাভের লক্ষ্যে জনসভায় বক্তব্যের ফাঁকে ফাঁকে মূর্হমূর্হ স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে জিল্লুর রহমান বলেন, মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় উপহার দিব। অন্যান্য জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু মৌলভীবাজারে নেই। আমি নির্বাচিত হলে যে কোন মূল্যে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় করবো। জাতির পিতার নামে একটি লাইব্রেরি করবো। শিশুদের জন্য বিশেষায়িত পার্ক করবো। মনু ও কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে এই জনপদকে রক্ষা করবো। খেলাধুলার বিকাশের জন্য মৌলভীবাজারে দুইটি মিনি স্টেডিয়াম হবে।

তিনি বলেন, আমি টিআর কাবিখা মেরে খাওয়ার জন্য আসিনি‌। আমি কোন গ্ৰুপিং করার জন্য আসেনি। অনেক জনপ্রতিনিধি বিচারে গিয়ে টাকা খান। পরে আর বিচারের খবর থাকে না। আমরা যদি নির্বাচিত হ‌ই এই মৌলভীবাজার রাজনগরকে দুর্নীতিমুক্ত স্মার্ট মৌলভীবাজার উপহার দিব। সেই লক্ষ্যেই আমরা মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো ইশতেহার তৈরি করেছি‌। যেখানে একটি সুন্দর আধুনিক মৌলভীবাজার গড়ার জন্য পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে।আমাকে তিরস্কারকারীদের ভালবাসা দিয়ে স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো: জিল্লুর রহমান

Manual6 Ad Code

জনসভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, যুবলীগের উপ মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন।‌

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code