শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলের এক বাগানে লেবু-আনারস লুটপাট ও গাছ কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

Jhalak Dutta / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলের দিলবর নগর এলাকায় একটি বাগানে লেবু, আনারস লুটপাট ও গাছ কর্তনের অভিযোগে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাগান মালিক মো.আনোয়ার হোসেন।

Manual7 Ad Code

বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে লেবু,আনারস লুটপাট ও গাছ কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন করেন শ্রীমঙ্গল শাহীবাগ এলাকার মৃত দিলবর মিয়ার ছেলে বাগান মালিক মো.আনোয়ার হোসেন (৪৪)।

Manual5 Ad Code

তিনি লিখিত অভিযোগে বলেন,গত ১১ মার্চ সোমবার রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত দিলবর নগর এলাকায় তার লেবু ও আনারস বাগানে ওই এলাকার মৃত লক্ষীরাম দেববর্মার ছেলে নরেশ দেববর্মা (৬২) এর নেতৃত্বে তার ছেলে সুমন দেব বর্মা (৪০) ও শিমুল দেববর্মা (৩৮), হরিমন এর ছেলে রাজেশ দেব বর্মাসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জন লোকজন রাতের আঁধারে বাগানে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বে-আইনিভাবে প্রবেশ করে।

সন্ত্রাসীরা তার বাগানের পাহারাদারদের হাত-পা বেঁধে ফেলে তারা ওই সময়ে বাগানে রোপণ করা ৫০ টি সুপারি ও লেবু গাছ কেটে ফেলে।এসময় সন্ত্রাসীরা বাগান থেকে লেবু ও আনারস লুটপাট করে নিয়ে যায়। তারা তার মোট ৪ লক্ষ টাকার ফসল ও ২ লক্ষ টাকার সম্পদের ক্ষতি সাধন করে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন,নরেশ দেববর্মা গং তাকে ও তার পাহারাদারকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে যাচ্ছে। তাদের ভয়ে তিনি বাগানে যেতে পারছেন না। তিনি থানায় অভিযোগও করেছেন,কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করে নাই বলে জানান। এদিকে,নরেশ দেববর্মা গং তার বাগানের মালিকানা রাস্তা ও বাগানের জায়গা দখলের পায়তারা করছে।

Manual8 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code