শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জামিন পেলেও আদালতে হাজিরা দিতে হবে দানি আলভেজকে

Satyajit Das / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

সিলেট নিউজ স্পোর্টস:

৪০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ গত মাসে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জন্য দণ্ডিত হন। রায় ঘোষণার পর আলভেজ সাজা মওকুফের জন্য এবং প্রসিকিউশন সাজার মেয়াদ বৃদ্ধির জন্য আপিল করেছে। আপিল শুনানির পর চূড়ান্ত রায় পর্যন্ত জামিনে থাকবেন আলভেজ।

Manual7 Ad Code

সাড়ে চার বছরের জন্য দণ্ডিত ধর্ষণ মামলায় ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২০ মার্চ) বার্সেলোনার একটি আদালত ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় আলভেজ স্পেন ছাড়তে পারবেন না। এ ছাড়া মামলার বাদী বা তাঁর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে আলভেজকে।

ইএসপিএন জানিয়েছে,আলভেজের জামিন আবেদন নিয়ে গতকাল (১৯ মার্চ) বার্সেলোনার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তাঁর আইনজীবী ইনেস গার্দিওলা বলেন,‘জামিনে থাকলে আলভেজ স্পেনের বাইরে যাবেন না। মামলার কোনো আলামত-প্রমাণও ধ্বংস করার চেষ্টা করবেন না।’ এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে আলভেজ বলেন,‘আমি ন্যায়বিচারে বিশ্বাসী। আমি কোথাও পালিয়ে যাব না। শেষ পর্যন্ত আদালতের হাতেই থাকব।’

শেষ পর্যন্ত বুধবার (২০ মার্চ) আদালত শর্ত সাপেক্ষে আলভেজের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের রায়ের বিরুদ্ধে বাদী,বিবাদী এবং প্রসিকিউশন তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

Manual2 Ad Code

উল্লেখ্য যে,গত ২৩ ফেব্রুয়ারী ধর্ষণের দায়ে দানি আলভেজের ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন ভুক্তভোগীর আইনজীবী। আর স্পেনের রাষ্ট্রীয় কৌঁসুলিরা চেয়েছিলেন ৯ বছরের কারাদণ্ড। কিন্তু বার্সেলোনার আদালত গতকাল ব্রাজিলের সাবেক রাইটব্যাককে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেন,সঙ্গে ১ লাখ ৫০ হাজার ইউরো ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

Manual4 Ad Code

তখন আলভেজের জরিমানার টাকাটা (১ লাখ ৫০ হাজার ইউরো) দিয়েছে নেইমারের পরিবার। আলভেজের সাজার মেয়াদ কমানোয় যা বড় ভূমিকা রেখেছে।

Manual8 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code