মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক কমিটি গঠন
SATYAJIT DAS
/ ২৮৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
শনিবার, ৩০ মার্চ, ২০২৪
এই সংবাদটি শেয়ার করুনঃ
Manual8 Ad Code
বিশেষ প্রতিনিধি:
সিলেটের চৌহাট্টাস্থ মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সদ্য সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণের সভাপতিত্বে শনিবার (৩০ মার্চ) মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র,সিলেট-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণকে আহ্বায়ক,বীর প্রতীক আব্দুল মালেককে সদস্য সচিব,বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশকে যুগ্ম সদস্য সচিব এবং মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মাকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
কমিটির উপদেষ্টা হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীন আহমদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক রফিক এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।