শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক-কোম্পানিগঞ্জের একটি সিন্ডিকেট মহালের বালু অবৈধ ভাবে ড্রেজিং করে উত্তোলন করছে

সিলেট নিউজ ডেস্ক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

Manual2 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শেরপুর, নিজগাঁও মৌজার বালু মহাল পিয়াইন নদী এবং ছোট সাতকিলা, বড় সাতকিলা,গোয়াপাকুরা গ্রুপ ও ঝলক পুঞ্জ জল মহাল ১৪৩১ বাংলা সনের জন্য ইজারা নিয়ে ছাতক ও কোম্পানিগঞ্জ উপজেলার আরো কয়েকটি বালু মহালে হাত বাড়িয়েছে একটি চক্র।

এই চক্রটি ইজারা বহির্ভূত কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা মৌজা ও ছাতক উপজেলার রাজেন্দ্রপুর মৌজার বাহাদুর পুর, বাইরং নদী ও চলিতার ঢালা বালু মহাল ইজারা বহির্ভূতভাবে লুটে-পুটে খাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইজারা নিয়ম বহির্ভূতভাবে ড্রেজিং করে বালু পাথর উত্তোলন করছে এ চক্র। বালুমহাল ইজারা নিয়ে পাথর ও উত্তোলন করা হচ্ছে। কিছু দিন আগে দিনের বেলায় নদীতে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু,পাথর উত্তোলন করা হলেও বর্তমানে বালু পাথর উত্তোলন করা হচ্ছে রাতে।

দিনে ফ্রেজিং মেশিন (ড্রেজার) নদীর কিনারায় বন্ধ থাকে আর রাতে কয়েক শত নৌকা বালু ও ছোট পাথর (সিংগেল) উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি সহ ধ্বংস
হয়ে যাচ্ছে নদীর কিনারা আশপাশের গ্রাম ও বাড়ি।

Manual2 Ad Code

সরকারের একটি অংশ ইজারা গ্রহণ করে তারা বিশাল এলাকা দখল করে সরকারি সম্পদ লুটেপুটে খাচ্ছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে বালু খেঁকো এ চক্রের বিরুদ্ধে। এ ব্যাপারে কোম্পানিগঞ্জ থানার চাটিবহর গ্রামের সরকারি বিভিন্ন দপ্তরে বালু খেঁকো চক্রের সদস্য
চাটিবহর গ্রামের সুজন মিয়া,গনেশপুর গ্রামের বুলবুল মিয়া,বাগবাড়ি গ্রামের রাসেল চৌধুরী,চাটিবহর গ্রামের কিতাব উদ্দিন, ময়না মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual6 Ad Code

কোম্পানিগঞ্জ উপজেলার গৌখালের পার গ্রামের আকদ্দছ আলী একই বালু খেঁকো চক্রের বিরুদ্ধে ছাতক থানা,কোম্পানিগঞ্জ থানা, ছাতক নৌ- পুলিশ ফাড়ি, জেলা ফরেষ্ট বিট কর্মকর্তা, ছাতকের সহকারী কমিশনার ভুমি,সহকারী পুলিশ সুপার গোয়াইঘাট সার্কেল,সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সিলেটের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী আকদ্দছ আলী জানান, অভিযোগ দেয়ার আগে ইজারাকৃত ও ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন করা হতো দিনে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার পর একই স্থানে রাতে ড্রেজার দিয়ে বালু ও সিংগেল পাথর উত্তোলন ও বিক্রি করছে তারা।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code