শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে নদীর বাঁধ সংস্কারকাজে ব্যয় হবে ২০ কোটি টাকা

Satyajit Das / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

বৃহত্তর সিলেটে ২০২২ সালের বন্যার পর এবারও ভেঙেছে বন্যা প্রতিরক্ষা বাঁধ। অনেকস্থানে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারও কর্ণপাত করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে ক্ষোভের মুখেও পড়েছেন পাউবো কর্মকর্তা।

Manual5 Ad Code

পাউবোর একটি সুত্র জানিয়েছে,জেলাজুড়ে অসংখ্য বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে।বন্যার পানি নেমে গেলেই শুরু হবে বাঁধ সংস্কার কাজ। সংস্কারকাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কেটি টাকা।

এদিকে জেলায় বন্যার পানিতে ২৫ কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে আনুমানিক ৭০-৮০টি স্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। যা এখনও পুরোপুরি নির্ধারত করতে পারেনি পাউবো।

জানা গিয়েছে,সুরমা-কুশিয়ারা নদীবেষ্টিত সিলেটের জকিগঞ্জ উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের (ডাইক) ২৮টি স্থান মারাত্মক ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুম শুরুর আগেই সিলেট-৫ আসন জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সুরমা-কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ ডাইক পরিদর্শন করে দ্রুত মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে ডিও লেটারও দিয়েছিলেন।

Manual7 Ad Code

তারপরও পানি উন্নয়ন বোর্ড ডাইকে কাজ করেনি। এতে বর্ষা মৌসুমের শুরুতেই জকিগঞ্জের বিভিন্ন এলাকায় পরপর দু’বার ডাইকের ৭ টি স্থান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে বন্যার সৃষ্টি করে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ওপর চরম ক্ষুব্ধ সাধারণ মানুষসহ জনপ্রতিনিধিগণও।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন,বন্যা প্রতিরক্ষা বাঁধ কতগুলো ভেঙেছে তা এখনও পুরোপুরি নির্ধারন করা হয়নি। তবে আনুমানিক সিলেট জেলা ২৫ কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে আনুমানিক ৭০-৮০টি স্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। সংস্কারকাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কেটি টাকা।

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code