শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিটিভির তালিকা ভুক্ত শিল্পী হলেন বরিশালের সুজন

সিলেট নিউজ ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

Manual2 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে স্থায়ীভাবে তালিকাভুক্ত হয়েছেন মোহাম্মদ সুজন লস্কর।তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ১৯৮৯সনে মোহাম্মদ সুজন লস্কর’র জন্ম।তার পিতা আব্দুল মান্নান লস্কর এবং মাতা মিসেস সাহিদা বেগম ।সাত ভাই বোনের মাঝে তিনি ছোট।

Manual1 Ad Code

বিটিভির সঙ্গীত এর কন্ট্রোলার/ প্রোগ্রাম ম্যানেজার ও অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোল্লা আবু তৌহিদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
২০২৩ সনে বিটিভিতে অডিশনে অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ সুজন লস্কর। এসময় চার শতাধিক শিল্পী প্রতিযোগিতায় অংশনেয়।এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক কর্তৃক পরিবেশনা মূল্যায়নে বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতির সংগীত শিল্পী হিসেবে “গ” শ্রেণীতে তালিকাভুক্ত হয়েছেন।
১৯৯৯ সন হতে সঙ্গীত চর্চা শুরু করেন সুজন।প্রথম গানের ওস্তাদ আক্কেল আলী হাওলাদার এর কাছে হাতখড়ি সুজনের।পরবর্তীতে শ্রী সুবাস চন্দ্র হালদার ও অজিত কুমার এর কাছে গানের তামিল নেয়।বর্তমানে তিনি সুশীল দাস’র কাছে গানের তালিম নিচ্ছেন।
একসময় তিনি বাংলাদেশ বেতার বরিশালে গান করতেন। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে দীর্ঘদিন গান করছেন তিনি। বর্তমানে তিনি সংগীতের পাশাপাশি কক্সবাজারে একটি তিন তারকা মানের হোটেল’র জি এম পদে কর্মরত আছেন।
শিক্ষা জীবনে তিনি নিজ গ্রামের “এস ডি ইউ”মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ হতে এইচ এস সি পাশ করেন।
কক্সবাজার সরকারী কলেজ হতে অনার্স এবং কক্সবাজার সিটি কলেজ হতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
বিটিভি’র সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন,এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত তারাতাড়ি আমি তালিকাভুক্ত হতেপারবো ভাবিনী। সম্মানিত বিচারকগন আমার গান শুনে মূল্যায়ন করেছেন আমি তাদের কাছে চীর কৃতজ্ঞ।এত বড় স্টেজ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরনায় আমি আজকে এই অবস্থানে সে আমার স্ত্রী। ভক্তদের উদ্দেশ্যে শিল্পী বলেন, সকলের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু উপহার দিবো ইনশআল্লাহ।উল্লেখ্য গত ২০জুন বিটিভিতে সুজন’র একক গান
“কি আগুন জ্বালাইলা বুকে”প্রচারিত হয়। গানটি দর্শকদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code