শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাজ্য সরকারের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি হয়েছেন রুশনারা আলী

SATYAJIT DAS / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দেশটির নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন। তাকে গৃহায়ন,কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি করা হয়েছে। টানা ৫ম বারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর এবার গত ৯ জুলাই মঙ্গলবার মন্ত্রী সভায় স্থান পেলেন প্রথম বাঙালী বংশোদ্ভূত এমপি সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের রুশনারা আলী।

Manual8 Ad Code

গত মঙ্গলবার (৫ জুলাই) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর নামও রয়েছে। যুক্তরাজ্যের নতুন সরকারে টিউলিপ সিদ্দিক স্যার কেয়ার স্টারমারের নতুন সরকারে নগরমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেবার পার্টির একজন সদস্য।

রোশনারা আলীর পরিচয়ঃ-
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভ‚রকি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পতির ২য় কন্যা হচ্ছেন রুশনারা আলী। ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহন করা যুক্তরাজ্যে প্রথম বাঙালী বংমোদ্ভ‚ত এমপি রুশনারা আলীর ডাক নাম ছিল ‘স্বপ্না’।

রুশনারা আলীর ছেলে বেলা : বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ার কারণে ছোট বেলা থেকে রুশনারা আলী দুই বাড়িতে সহযেই যাতায়াত করতেন। তবে তার শৈশবের সেই সোনালী দিনগুলোর বেশির ভাগ সময়ই কেটেছে মামার বাড়িতে নানী মরহুমা গুলেস্তা বিবির সান্নিধ্যে। আর তিনিও ছিলেন নানীর অন্যতম কাছের ও প্রিয় এক নাতিন। আর আদরের প্রিয় নাতিন রুশনারা আলী ওরফে স্বপ্নার লেখাপড়া যাতে ঠিক মতো হয় সেজন্য নানী নিজ বাড়িতে লজিং মাস্টার হিসেবে রেখে ছিলেন মাস্টার ফখরুদ্দিনকে।

রুশনারা আলীর স্কুল, শিক্ষক ও বিলাতে পাড়ি : যুক্তরাজ্যে বসবাসরত লক্ষ লক্ষ বাঙালী তথা বাংলাদেশের অহংকারের প্রতিক রুশনারা আলী ১৯৮২ সালে মাত্র ৭ বছর বয়সে নিজ গ্রামস্থ ‘ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ ২য় শ্রেণীতে অধ্যায়নরত অবস্থান বাবা-মা ও ভাই-বোনদের সাথে পাড়ি জমান বিলাতে। সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার পার্শ্ববর্তী মিরপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমান। বিলাতে পাড়ি দেওয়ার সময় রুশনারা আলী পেছনে রেখে যান নিজের শৈশবের সেই সোনালী দিনগুলোর আনন্দ-বেদনার কত স্মৃতি। কি জানি, হয়তো রুশনারা আলী এক সময় স্বপ্ন দেখতেন বড় কিছু হওয়ার। আর সৃষ্টি কর্তার ইচ্ছা ছিল বলেই অজপাড়ায় জন্ম গ্রহন করা ‘স্বপ্না’ নামের এই কিশোরী এখন ব্রিটেনের হাউস অব কমন্সে বাঙ্গালীদের প্রতিনিধিত্ব করছেন।
 
রোশনারা আলী যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। তার জন্ম সিলেটে। তার বয়স যখন ৭ বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন,রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

যুক্তরাজ্যে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রোশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রূপা হক, আপসানা বেগমসহ চার বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।

Manual7 Ad Code

রুশনারা আলী ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৩ সালের অক্টোবরে নিযুক্ত হন ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী।
 
২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে ১ম বাঙালী বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়া রুশনারা আলী চলতি বছরের ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন মন্ত্রীসভায় ‘গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারী আন্ডার সেক্রেটারী হয়েছেন।

Manual8 Ad Code

এর পূর্বে ওই সরকারের মন্ত্রী সভায় ‘সিটি মিনিস্টার’ হিসেবে স্থান পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে।

বিশ্বনাথের পল্লীগায়ের মেয়ে রুশনারা আলী গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ‘বেথনাল গ্রীন এন্ড ষ্টেপনী’ আসন থেকে ১ হাজার ৬৮৯টি ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে হারিয়ে টানা ৫ম বারের মতো এমপি নির্বাচিত হন। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী পান ১৫ হাজার ৮৯৬টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি আরেক বাংলাদেশী স্বতন্ত্র প্রার্থী আজমল মসরুর পান ১৪ হাজার ২০৭টি ভোট।

রুশনারা আলীর লেখাপড়া ও কর্মজীবন : যুক্তরাজ্যে যাওয়ার পর রুশনারা আলী লন্ডনের মালবারি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে গ্রাজুয়েশন করেন। কর্মজীবন শুরু করেন ইস্ট অ্যান্ডেই। এডুকেশন, লিডারশিপ, হেলথ, সোশ্যাল পলিসি অ্যান্ড ইনোভেশন ইত্যাদি বিষয়ে মুলধারায় প্রচুর লেখালেখিও রয়েছে তার। বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে হিউম্যান রিসার্চ ফেলো এবং সাবেক এমপি উনা কিংয়ের পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন রুশনারা আলী। তিনি ছিলেন টাওয়ার হ্যামলেটস সামার ইউনিভার্সিটি এবং সামার ইউনিয়ন লন্ডনের চেয়ারপার্সন।

Manual6 Ad Code

এবারের লড়াই ছিল অনেক কঠিন : গণতন্ত্রের রোল মডেল হিসেবে বিশ্বদরবারে ব্যাপক সমাদৃত ব্রিটেনের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কমতি ছিলনা। অবশেষে মিডিয়া ও বিভিন্ন জনমত জরিপ সংস্থার অগ্রিম ভবিষ্যতবানী অনুযায়ীই নির্বাচনে লেবার পার্টি একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে। তবে নির্বাচনের পূর্বে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের নিয়ে লেবার পার্টির প্রধানের বিরুপ মন্তব্য আর ‘বেথনাল গ্রীন এন্ড ষ্টেপনী’ আসনে রুশনারা আলীর সাথে প্রতিদ্বন্দ্বি আরোও ৪ বাঙালী প্রার্থী হওয়ায় এবারের নির্বাচনে লেবার পার্টির সমর্থকদেরকে অনেক শংঙ্কায় ফেলে দিয়েছিল। তাই অনুমান করা হয়েছিল এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। আর বাস্তবে হয়েছেও তাই। তবে সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে রুশনারা আলী নির্বাচনে মাত্র ১ হাজার ৬৮৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে হারিয়ে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ১ম বাঙালী হিসেবে টানা ৫ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code