শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের কাঁচামরিচের ঝাল চুনারুঘাটে

SATYAJIT DAS / ৭৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

শুধু কি কাঁচা মরিচ দাম বেড়েছে; চাল,কাঁচা মরিচ, ব্রয়লার মুরগি সব কিছুরই তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আয় রোজগার তো তেমন নেই। কিভাবে চলবো। প্রচন্ড রাগ ও অশ্রুসিক্ত নয়নে শিবগঞ্জ বাজারে আসা তরুণ এসব কথা বলেন। তিনি আরও বলেন,সবজি বিক্রেতারা বলছেন বন্যার কারণে নাকি দাম বাড়ছে।

মাত্র এক সপ্তাহ আগে ২৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলেন সিলেটের রায়নগর এলাকার বাসিন্দা ধীমান ধর। তারও আগে কিনেছিলেন মাত্র ৬০ টাকায়। কিন্তু শুক্রবার (১২ জুলাই) একই কাঁচামরিচ ৪০০ টাকা কেজি দরে কিনেছেন। এতে ক্ষুব্ধ ধীমান। তবে সেই ক্ষোভ মনে চেপেই কোনভাবে বাজার সারেন তিনি।

হবিগঞ্জের চুনারুঘাটের জিয়া নামের একজন ক্রেতা বলেন,’ চুনারুঘাট বাজারে আড়াইশো গ্রাম কাঁচা মরিচ চাচ্ছে ১০০ টাকা। মানে কেজি ৪০০ টাকা। কি অবস্থা। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে অনেকে ভ্যাটকি মারেন আবার অনেক বিক্রেতারা বলছেন,বৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচ নষ্ট হয়। তাই দাম আগের তুলনায় বাইড়া গেছে।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে,সিলেট মহানগরীতে কিছুদিন আগে পাইকারি বাজারে টমেটো ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহে পাইকারি বাজারে টমেটো ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর গতকাল শুক্রবার একই টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজির দামও বাড়তি। পাইকারি বাজারে দামের সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।

পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয় ৬৫-৭০ টাকায়। খুচরা বাজারে এ আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। এ ছাড়া গাজর ৬০-৭০ টাকা, কচুরমুখি ৭৫-৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পটোল ৩০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। খুচরা বাজারে দেখা গেছে,পাইকারি বাজারের তুলনায় সব সবজিতেই কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেশি দাম।

একই অবস্থার কথা জানালেন মুক্তিযুদ্ধা সন্তান মোঃ সেলিম মিয়া জানান,’ হবিগঞ্জের মধ্যে চুনারুঘাট বাজারে প্রতি ধরনের সবজির দাম সিলেট মহানগরীর সবজির দাম অতিক্রম করেছে। বিক্রেতার আছে আমরা কিছু জানতে চাইলে,তারা ক্ষ্যাপে উঠে আবার কেউ কেউ ঝগড়াঝাটি করে। চুনারুঘাট পৌরসভার বাজারে এক বিশাল সিন্ডিকেটের কারণে সবধরনের সবজির দাম সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে নাকি অন্যকিছু,তা পৌরসভার বাজার হওয়ার পরও আমরা ক্রেতারা বুঝতেছিনা’।

Manual3 Ad Code

এ ব্যাপারে সিলেট কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবুল খয়ের মোল্লা বলেন,’বন্যার কারণে সিলেটের বিভিন্ন জায়গায় সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। এজন্য বাজারে সবজির সংকট রয়েছে বলে ধারণা করছি’।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code