শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) উদ্যোগে মোটর সাইকেল চালকদের মধ্যে ফ্রি হেলমেট বিতরণ করা হয়।
শনিবার (১৩ জুলাই) দুপুরে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম হোসেনের সৌজন্যে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডের সামনে মোটর সাইকেল চালকদের সচেতনতা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়।
হেলমেট বিতরণকালে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত পাওয়া এবং আঘাতের তীব্রতা থেকে মাথার সুরক্ষায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে হেলমেট বিতরণ সুন্দর একটি পদক্ষেপ। হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে পারে এবং মারাত্মক হতাহতের ঝুঁকি কমায়। এ দেশের মানুষের মাঝে হেলমেট পড়তে না চাওয়ার প্রবণতা অনেক বেশি, আর এসব বিষয়ে তাদেরকে সচেতন করতে নিরাপদ সড়ক চাই এর এই হেলমেট বিতরণ উদ্যোগ একটি সময় উপযোগী পদক্ষেপ।’

Manual1 Ad Code

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, ‘মোটর সাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যান মাথায় আঘাত পাওয়ার কারণে। তাই জনসচেতনতা বাড়াতে হেলমেট উপহার দিয়ে হেলমেট পরার জন্য মোটরসাইকেল চালকদের উৎসাহিত করেছি। তিনি আরও বলেন, ৩য় বারের মতো আমাদের আজকের এই হেলমেট বিতরণ। তিনি আরও বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন) এস এম জালাল উদ্দীন ভুঁইয়া, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি। সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান মামুন, সহ – সভাপতি অর্জুন ঘোষ, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, প্রচার সম্পাদক মো. ইয়াছিন তালুকদার, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মো: মতিউর রহমান মতিন।
কার্যকরী সদস্য মো: মো: আবুল কাশেম, মো: ইনাম উল্লা খান, মো: আল আমিন, মো: রবি উদ্দিন, মো: আলমগীর হোসেন সরদার, মো: সোলেমান হোসেন সবুজ প্রমুখ।

Manual8 Ad Code

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code