বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহঃ শিক্ষা ও সেবা ফাউন্ডেশন’র উদ্যোগে আজ ৭ আগস্ট রাতে দরগাবাজার মসজিদে বৃহৎ এলাকার মুরব্বিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা আল আমীন জামে মসজিদের অন্যতম বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন কলাই মিয়ার সভাপতিত্বে ও চেয়ারম্যান এম. এম আতিকুর রহমানের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগাবাজার শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি ও উপদেষ্টা আশরাফ হোসেন চৌধুরী সুহেল, ড্রাগ এন্ড ক্যামিষ্ট সমিতি বড়লেখা উপজেলা সভাপতি আব্দুর রহমান, বালুচর মসজিদ কমিটির সেক্রেটারি মীর মখলিছুর রহমান, পশ্চিম পাখিয়ালা ঠিলা মসজিদের সেক্রেটারি আজিজ মিয়া, ভোলাডহর জামে মসজিদের সেক্রেটারি ব্যাংকার আব্দুর রউফ, বড়লেখা পৌরসভার সাবেক কমিশনার শিক্ষক মনির উদ্দিন, মুড়িরগুল জামে মসজিদের মুরব্বি নিজাম উদ্দিন, অজমীর ডেরি জামে মসজিদের অন্যতম মুরব্বি আজিজুর রহমান ও সাদিকুর রহমান, উপদেষ্টা শিক্ষক মোঃ মতিউর রহমান, আল আমীন জামে মসজিদের অন্যতম মুরব্বি নজমুল ইসলাম সুহাগ, শিক্ষক মীর মুহিবুর রহমান, লালপুর জামে মসজিদের অন্যতম মুরব্বি আতাউর রহমান ও দরগাবাজার মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।
অফিসিয়াল জরুরি কাজে বাহিরে থাকাতে সভায় টেলিযোগাযোগে যুক্ত হয়ে সকলের সহযোগিতা ও সাফল্য কামনা করেন বড়লেখা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলার আবদুল হাফিজ ললন ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলার কবির আহমদ।
ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ ফরহাদ, সহ সাধারণ সম্পাদক শিক্ষক এম.এ হাসান, সদস্য ঠিকাদার এনাম উদ্দিন, সুহেল আহমদ ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী খলিল উদ্দিন, রাজন আহমদ, মেধাবী ছাত্র তাহমিদ আল মাহদী প্রমুখ।
সভায় নীতিদীর্ঘ আলোচনা শেষে ২৪ আগস্ট শনিবার দিনব্যাপী অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু ও জেনারেল চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে ফাউন্ডেশনের পাশাপাশি বৃহৎ এলাকার মুরব্বিদের নিয়ে ১৫ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ৭ সদস্যের অর্থ কমিটি ও ৩ সদস্যের শৃঙ্খলা ও প্রচার কমিটি গঠন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সকলেই যথাযথ ভুমিকা পালনের এবং সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। শেষে কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করে সংকট উত্তরণে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মরহুমদের মাগফেরাত এবং প্রবাসীদের জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট দায়ী খলিল উদ্দিন।