শিরোনাম
শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঘাটাইলে পেশাজীবী দল যেনো ভারা ভাতেই বিসমিল্লাহ

মশিউর রহমান / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

Manual1 Ad Code

মোঃ মশিউর রহমানঃ

Manual1 Ad Code

বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই এই শ্লোগানকে কেন্দ্র করিয়া টাংগাইলের ঘাটাইলে কিছু বিএনপি নামধারি কুচক্র বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলগঠন করছে। ঘাটাইলের পেশাজীবী দলের আহ্বায়ক আব্দুল লতিফ এবং সদস্য সচিব হিটলু সাহেব। ৩১ আগস্ট(শনিবার) বিকেল তিনটার দিকে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের আহ্বায়ক আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে স্বস্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক সেকেন্ডের স্বস্তির পদযাত্রা রেলী বের হয়। ২৫০ জন লোকের আয়োজন থাকলেও ৩২ জনের মতো লোকজন এসময় উপস্থিত ছিলো। ঘাটাইলে বিএনপির মধ্যে দুই গ্রুপ একটি আজাদ গ্রুপ আরেকটি নাসির গ্রুপ। কিন্তু পেশাজীবী দল, দুই গ্রপকেই নিমন্ত্রণ করছিলো। দেখা গেছে কোনো গ্রুপের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলো না। তবে লক্ষণীয় যে, আজাদ গ্রুপ যখন মিটিং মিছিল করে তখন পেশাজীবী দলের দেখা মিলেনি আবার নাসির গ্রুপ যখন মিটিং মিছিল করে তখনও পেশাজীবী দলের দেখা মিলেনি। এইজন্য তাদের মিটিংএ কোনো গ্রুপের নেতা কর্মী উপস্থিত ছিলো না। এই পেশাজীবী দল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা হচ্ছে। এই পেশাজীবী দলের সদস্য সচিব হিটলু সাহেব বলেন, সকল ইউনিয়নে একটি করে কমিটি গঠন করবেন। স্পষ্ট যে, আজাদ গ্রুপ আর নাসির গ্রুপ কখনো একত্রে মিটিং করবেনা। তাহলে কি পেশাজীবী দল নিরপেক্ষ ভাবে কাজ করবে? সদস্য সচিব বলেছেন, প্রকৃত পক্ষে আমি মনে করি প্রত্যেকটি লোকই একদম প্রখর বিএনপি পরিবারের সন্তান, কোনোনা কোনো পেশায় নিয়োজিত, আমি এধরণের লোকদেরকেই খোজঁছিলাম। খোজঁছিলাম এই কারণেই কারণ আমি গ্রুপিং পছন্দ করিনা। আমার এই পাশে একটি গ্রুপ ঐপাশে আরেকটি গ্রুপ আমি কাকে মানবো সেও তো বিএনপি। আমরা ধানের শিষকে ভালোবাসি। আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়ায়ুর রহমানকে ভালোবাসি। আমরা খালেদা জিয়াকে ভালোবাসি।আমরা তারেক জিয়াকে ভালোবাসি। সদস্য সচিব একথাও বলেছেন যে, তাঁরা ১৬ বছর রাজপথে বেরুতে পারেনাই। তাহলে স্পষ্ট ভাবে বলা যায় যে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরই ঘাটাইল উপজেলায় পেশাজীবী দলের আগমন। কিন্তু কেনো? এদিকে সদস্য সচিব এ দলের কর্মীদের প্রত্যেক ইউনিয়নে কমিটি করার জন্য অনুপ্রাণিত করছে। পেশাজীবী দল মূলত তাদের স্বার্থ ব্যতিত অন্য কোনোকিছুই বুঝেনা। সদস্য সচিব আরো বলেন, আমাদের পারিবারিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অনেক ভাবে আমাদের হেনস্থা করেছে, তখন কথা বলার কেউ ছিলোনা। আমাদের মাঝেও এমন কোনো লোক আছে বিএনপি নামধারি, তাদের সাথে আলাপ করে, তাদের সাথে সুর মিলিয়ে আমাদেরকে ক্ষতি করেছে।সদস্য সচিব পূর্বেই বলেছেন, ১৬ বছর তাঁরা নাকি রাজপথে বেরুতেই পারেনাই। তাহলে তাদের ক্ষতি করলো কে? সদস্য সচিব আরো বলেন, এটা চিরন্তন সত্য সূর্য যেমন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায় এই ধরণের লোককে এখানে তার ঠাই নাই। এখন থেকে আমি বলবো আমাদের এই সংগঠনে যারা আসবে তারা মনে থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আমরা কারো কাছ থেকে টাকা পয়সা নিবোনা। আমরা আজকের এই অনুষ্ঠানের খরচ নিজেদের অর্থায়নে করেছি। আমাদের বলেছে, টাকা দেই? আমরা বলছি আমাদের টাকা লাগবেনা। তাহলে এখানেও প্রশ্ন থেকে গেলো, কে বা কারা টাকা দিতে চাইলো যার কারণে তাঁরা টাকা নিলোনা? এসময় পেশাজীবী দলের আহ্বায়ক বলেছেন, প্রতিটা ইউনিয়নে একটি করে যুগ্ম-আহ্বায়ক হবে, তাদের দ্বারা কমিটি গঠন করা হবে। সদস্য সচিব বলেন, কেন্দ্রীয় থেকে যাকে ধানের শীষ মনোনয়ন করবে তাদের হয়ে আমরা নিবেদিত ভাবে কাজ করবো।প্রয়োজন হলে নিজের টাকা খরচ করবো। একটা দল যদি ক্ষমতায় থাকে তাহলে তার ফেবার আলাদা। সদস্য সচিব বলেন, একটা মিথ্যা কথা যদি আপনি একশোবার বলেন তাহলে সেটা সত্যে রুপান্তরিত হয়। এটাই প্রতীয়মান হয় যে, সদস্য সচিব নিজেই মিথ্যার বাক্স। তিনি নাকি মিথ্যা কথা শুনতেই পারেননা। ইতোপূর্বেই সদস্য সচিব বলেছেন, তাঁরা কোনো গ্রুপের হয়ে কাজ কাজ করবে না, যাকে ধানের শীষের মনোনয়ন দিবে পেশাজীবী দল তাঁর হয়েই কাজ করবে। তাহলে আবারো প্রশ্ন থেকে যায়, যতদিন পর্যন্ত কেউ ধানের শীষের মনোনয়ন না পাবে ততোদিন পর্যন্ত তাঁরা কি আজাদ গ্রুপ আর নাসির গ্রুপ, উভয় গ্রুপকেই তেল মালিশ করবে? এজন্য উভয় গ্রুপকেই, পেশাজীবী দলের কবলে পড়া থেকে সাবধানের সহিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code