বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আগর আতরের রাজধানী খ্যাত সুজানগর খাদিমুল কোরআন পরিষদের ২৪তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন শুরু হয়েছে।
আজ ১৬ নভেম্বর বাদ জুহর থেকে সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে ১ম দিনের মহাসম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বক্তা মজলুম আলেমে দ্বীন মাওলানা মুফতী জসিম উদ্দিন রহমানী।
খাদিমুল কোরআন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা মাহবুব হোসাইন শিবলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সাবলীল পরিচালনায় এতে তাফসীর পেশ করেন আল্লামা খুরশিদ আলম কাসেমী, মুফতী মেরাজুল হক মাজহারী, মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমগন্জ টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির, পরিষদের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির সুজানগরী, সেক্রেটারি রহিম বক্ত মুসা, সাপ্তাহিক বড়লেখা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমান।
পরিষদের নেতৃবৃন্দ জানান, ৩দিন ব্যাপী মাহফিলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কোরআনরা ইতোমধ্যে আসছেন। শেষ পর্যন্ত তাফসীরুল কোরআন মহাসম্মেলন সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।