শিরোনাম
বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু কবিতা:কবি আল্লামা ইকবাল ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়! বিএনপির ত‍্যাগী নেতাকর্মীদের মূল‍্যায়ন করা খুবই জরুরি। অতিথি পাখি শুধুমাত্র শীতেই দেখা যায় বাংলাদেশ বনাম কালো কালির লেখা আগুন ঝরা সোনালি চিঠি, বরাবর যৌথ বাহিনীও জনগণ বানারীপাড়ায় অসুস্থ শিশুকন্যাকে মায়ের জিম্মায় দেওয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, শিশুটির চিকিৎসাসেবা ও সুরক্ষায় মানবিক ভূমিকা পালন করেছিল পুলিশ মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক ব্যাবসায়ি মিজান গাঁজা সহ গ্রেফতার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট , আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার , নির্বাচিত বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারীদের সচেতনতা বৃদ্ধি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে হিলফুল ফুজুল সামাজিক সংগঠনের উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিলেট নিউজ ডেস্ক : / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী ‘হিলফুল ফুজুল যুব সংঘ’ নামের একটি মানবিক সংগঠন। 

গতকাল শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চিকনী আউজিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকনী, আউজিয়া, কৌলী, লাখপুর, ভাওয়াল, কোনা ভাওয়াল, শিবপুর, পুরুড়া-সুরঙ্গল, শাহবাগ, আড়াইউড়া, কুন্দ্রাটি, আকুবপুর ও চেংগুড়িয়া গ্রামের ৩০৭ জন গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র সাবেক অফিসার আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সাব্বির রহমান। 

Manual7 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক কাঞ্চন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাড়াইল থানার এসআই লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবদুল ওয়াদুদ ফারুক, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য আবদুল হেকিম ভুঁইয়া সোলায়মান, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল হেকিম, আকুবপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সহ সংগঠনের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

Manual1 Ad Code

চিকনী হিলফুল ফুজুল যুব সংঘের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত মানবিক সংগঠনটি নানা ধরনের কাজে সব সময় তারা সবার পাশে থেকেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code