শিরোনাম
দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ছাতকের জয়নগর গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট শিক্ষার মানোন্নয়নে জৈন্তাপুর বিয়াম স্কুলে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, নতুন নেতৃত্বে সোলাইমান-আয়াত জৈন্তাপুরে “আরাফাত এন্ড আদিল অটো ড্রায়ার রাইস মিল”-এর শুভ উদ্বোধন চিকনাগুল বাজারে  মক্কা মার্কেটের শুভযাত্রা: মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অগোছালো রাষ্ট্র, অকৃতকার্য সরকারের বাজেট যত বড়ো হবে, নিত‍্য পণ্যের মূল্য বাড়বে, লুঠপাট বাড়বে
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদানের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবরে এক শ্রমিক নেতার আবেদন 

সিলেট নিউজ ডেস্ক : / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

নূর হোসাইন :

Manual5 Ad Code

সরকারি বেসরকারি কর্মচারীদের ন্যায়  শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদানের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবরে এক শ্রমিক নেতার আবেদন । বি আই এস এফ এল মিরপুর -১ ঢাকা – এর শ্রমিক নেতা মোঃ খোরশেদ আলম প্রধান উপদেষ্টার বরাবরে গত ২৭ ডিসেম্বর ২০২৪ ইং এই আবেদনে বলেন – আমরা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগের নম্বর ০৭,০০,০০০০,১৬১,৯৯,০১০,২৩ -১৩২, তারিখ  ১৮ জুলাই মোতাবেক জাতীয় বেতন স্কেল সমূহের আওতাভুক্ত সরকারি -বেসরকারি ,স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ,ব্যাংক ,বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ,বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও সরকারি পেনশনভোগি ব্যক্তিবর্গকে ০১ জুলাই ২০২৩ তারিখ হতে ৫ (পাঁচ) শতাংশ হারে বিশেষ সুবিধা  ন্যূনতম ১০০০ টাকা প্রদান করা হয় , কিন্তু অতীব দুঃখের বিষয় রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের এই সুবিধা প্রদান করা হয়নি, যার জন্য শ্রমিকের মাঝে চাপা  অসন্তোষ বিরাজ করছে । এছাড়াও বর্তমান দ্রব্যমূল্যের বাজারে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকগণ মানবেতর জীবন-যাপন করছে । তাই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ১ জুলাই ২০২৩ তারিখ হতে ৫% হারে বিশেষ সুবিধা ন্যূনতম ১ হাজার টাকা প্রদান করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি । উল্লেখ্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় জাতীয় বেতন স্কেল সমূহের আওতাভুক্ত সরকারি -বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান ,বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী ব্যক্তিবর্গকে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে কমিটি গঠন করেছে ,আমরা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকগণ যেন জাতীয় স্কেল সমূহের আওতাভুক্ত সরকারি-বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী ব্যক্তিবর্গকে মহার্ঘ প্রদানের সময়ে একসাথে মহার্ঘ ভাতা পেতে পারি , সে জন্য আপনার নিকট বিনীত অনুরোধ করছি । খোরশেদ আলম ছাড়াও বিআইএসএফ লিমিটেড এর ৭৬ জন শ্রমিক স্বাক্ষর করে এই আবেদনটি জাতীয় পত্রিকা সমূহে তুলে ধরার জন্য অনুরোধ জানান যাতে করে বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জানতে পারেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা দেন । তা না হলে তারা আন্দোলনে নামবেন বলেও জানান ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code