শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ রহমতের তৃতীয় দিন!

সিলেট নিউজ ডেস্ক : / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

পবিত্র রমজানের রহমতের তৃতীয় দিন আজ। সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় মহান আল্লাহতায়ালা এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এর কোনোটিই অনর্থক ও উদ্দেশ্যবিহীন নয়। তিনি উদ্দেশ্যবিহীনভাবে কোনো কিছুই সৃষ্টি করেননি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক আল-কোরআনে ইরশাদ করেছেন, আমি মানুষ এবং জীনকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। (সুরা জারিয়াত, আয়াত-৫৬) এর দ্বারা বুঝা যায়, আল্লাহর ইবাদতবিমুখ মানুষ আল্লাহ পাকের নাফরমান বান্দা ছাড়া কিছুই নয়। ইবাদতের জন্য মাহে রমজান একটি মোক্ষম সময়।

Manual7 Ad Code

এ মাসের সিয়াম সাধনা তাকওয়া ও পরহেজগারি অর্জন করা, রাত জেগে নামাজ আদায় করা, সেহরি খাওয়া, ইফতার করা এবং যাবতীয় পাপাচার ও কামাচার হতে বিরত থাকা এবং মিথ্যা সংশ্লিষ্ট কর্মকাণ্ড বর্জন করা- সবই ইবাদতের মধ্যে শামিল। শুধু তাই নয়, এ মাসে অধিক হার কোরআন মজিদ তেলাওয়াত করা, জিকির ও তাসবিহ-তাহলিল পাঠ করা এবং নিজেকে পাপমুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করা কর্তব্য। মোটকথা মাহে রমজান নেকি ও পূণ্য অর্জনের উপযুক্ত মৌসুম। কারণ সিয়াম সাধনার মাঝে এমন কিছু বিশেষত্ব রয়েছে, যা অন্য ইবাদতের মধ্যে পাওয়া যায় না। আর এজন্যই এর সওয়াব ও বিনিময়ের ব্যাপারটি আল্লাহ নিজের কাছে রেখেছেন এবং এর পরিমাণ কতটুকু হবে এবং কী পরিমাণ বর্ধিত করা হবে, তাও নির্দিষ্ট করেননি।

Manual7 Ad Code

আল কোরআনে ঘোষণা করা হয়েছে: আল্লাহ পাক যাকে চান বহুগুণে সওয়াব বর্ধিত করেন। (সুরা বাকারাহ, আয়াত-২৬১) মহান আল্লাহ সিয়াম সাধনাকারীর তাকওয়া, নিষ্ঠা, আন্তরিকতা এবং একাগ্রতার মানদণ্ড অনুসারেই রোজার প্রতিদান প্রদানের ব্যাপারে হ্রাস-বৃদ্ধি করে থাকেন। বস্তুত সিয়াম সাধনার বিনিময় বা পুরস্কার একান্তভাবে আল্লাহতায়ালার ইচ্ছার ওপরই নির্ভরশীল। তিনি প্রজ্ঞাময় সর্বদ্রষ্টা ও ন্যায় বিচারক। তার পক্ষে সবকিছুর সূক্ষাতিসূক্ষ্ম পরিমাণ নির্ধারণ করা ও একে বহুগুণে বৃদ্ধি করা মোটেই কষ্টসাধ্য ব্যাপার নয়। বরং এ কাজ তার জন্য খুবই সহজ, তিনি প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়, তার ভাণ্ডরে কোনো কিছুই কমতি নেই।

Manual6 Ad Code

অতএব মহান আল্লাহর দরবারে সিয়াম সাধনার ভেতর দিয়ে মুমিন বান্দাদের জন্য মুক্তি-নিষ্কৃতি ও অসীম সওয়াব লাভের যে সুবর্ণ সুযোগ উপস্থিত হয় তা নষ্ট করা কিছুতেই সমীচীন নয়। মাহে রমজান মুমিন বান্দার জন্য এমন একটি নিয়ামত, যার শোকরগুজারি একমাত্র ইবাদত বন্দেগি, সিয়াম-সাধনা এবং তাকওয়া অর্জনের মাধ্যমেই সম্ভব। আল্লাহ পাক আমদের সকলকে উপরোক্ত আলোচনা গুলোর প্রতি গুরুত্ব সহকারে আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code