শিরোনাম
মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু কবিতা:কবি আল্লামা ইকবাল ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়! বিএনপির ত‍্যাগী নেতাকর্মীদের মূল‍্যায়ন করা খুবই জরুরি। অতিথি পাখি শুধুমাত্র শীতেই দেখা যায় বাংলাদেশ বনাম কালো কালির লেখা আগুন ঝরা সোনালি চিঠি, বরাবর যৌথ বাহিনীও জনগণ বানারীপাড়ায় অসুস্থ শিশুকন্যাকে মায়ের জিম্মায় দেওয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, শিশুটির চিকিৎসাসেবা ও সুরক্ষায় মানবিক ভূমিকা পালন করেছিল পুলিশ মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক ব্যাবসায়ি মিজান গাঁজা সহ গ্রেফতার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে জানাযার পর দোয়া না পড়ায় লাশ দাফনে বাঁধা

জামরুল ইসলাম রেজা / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গণিপুর গ্রামে জানাযার পর দোয়া না পড়ায় লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

গত১৩ মার্চ বৃহস্পতিবার গণিপুর গ্রামের কাজি নজরুল ইসলাম দোলু ও মাওলানা কাজি খালেদ আহমদের মায়ের জানাযার নামাজের পর দোয়া না পড়ায় লাশের খাটিয়া নিয়ে টানাটানি করে একদল ফুলতলি মসলকের মুসল্লী।

ফুলতলী মসলকের দাবি জানাযার পর দোয়া করতে হবে, দোয়া না করলে লাশ দাফন করা যাবেনা। কওমি আলেমদের মতে জানাযার পর লাশ দাফন করে দোয়া করা। নজরুল ইসলাম দোলু ও মাওলানা কাজী খালেদ কওমি অনুসারী।
জানায়র পর দোয়া করতে শক্তি প্রদর্শন করে ফুলতলী মসলকির মুসল্লীরা।

লাশ বহনকারী খাটিয়া কবরস্থানের দিকে গেলে কিছু মুসল্লী খাটিয়া বাধা প্রদান করে, লাশ বহনকারী খাটিয়ায় ধরে আটকানোর চেষ্টা করে।

Manual4 Ad Code

এসময় বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতায় লাশ দাফনের জন্য রওনা হলে, গণিপুর গ্রামের কিছু মানুষের উস্কানীমূলক কথা বার্তা কেনো দোয়া হলোনা, তাই লাশ দাফন করতে দেবেনা বলে লাশের কাটিয়া দরে আটকানোর চেষ্টা করে এবং গ্রামের যুবকরা ইট পাটকেল মারা শুরু করে দেয় তাতে পরিস্থিতি আরো ঘোলাটে হয়।

Manual2 Ad Code

এমন পরিস্থিতিতে মৃত মহিলার আত্মীয় স্বজন ও পার্শ্ববর্তী এলাকার লোকজনের সহযোগিতায় দাফন সম্পন্ন করে মাওলানা খালেদ ও উনার পরিবারের সবাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।

ইতিমধ্যে লাশের কাটিয়া দরে টানাটানির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়, এনিয়ে এলাকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়।

পরের দিন শুক্রবার মৃত মহিলার আরেক ছেলে কাজি খুর্শিদ মিয়া জুম্মার নামাজে মসজিদে গেলে, গ্রামের মনির মিয়া উনাকে ডেকে বলেন তোমরা আর এই মসজিদে আসবে না, তোমাদেরকে পঞ্চাইত থেকে বাদ দেওয়া হয়েছে। গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে এক ঘরে করে রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে কাজী খুর্শিদ মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছে।
মাওলানা খালেদ আহমদ এর ছোট ভাই প্রবাসী কাজি নজরুল ইসলাম দোলু প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন সারা বিশ্বে তথা বাংলাদেশের হকপন্হী সব আলেমগণের মতামতের ভিত্তিতে জানাযার পরে দোয়া করা বিদায়াত।

জানাযার পরে লাশ দাফন করে দোয়া করা ইসলামের বিধান। কিছু দুষ্কৃতকারীরা বারবার ইসলামের অনুশাসন মতো চলতে বাধা দেয়। কয়েক বছর আগে আমার এক ভাতিজি, তার পর একজন চাচা মারা গেলে জানাযায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

জানাযার পর দোয়া করার বিধান মানতে হবে না মানলে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসে। সবসময় আমাদের পরিবারের সাথে এমন জঘন্য আচরন করে আসছে একদল নামধারী মুসল্লী। কাজী নজরুল ইসলাম আরও বলেন আমরা ধর্মীয় অনুশাসন মেনে আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে চলতে চাই, জেনেশুনে কোন বিদায়াত করতে চাইনা।

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দের সাথে মোবাইলে ফোন কথা হলে তিনি বলেন এই ধরনের ঘটনা আমরা শুনেছি। কোন ব্যক্তিকে পঞ্চায়েত এক ঘরে করে রাখার নিয়ম নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code