শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলকে রুখতে বিশ্বের মুসলিম ঐক্যের কোন বিকল্প নেই : দুধরচকী

সিলেট নিউজ ডেস্ক : / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual5 Ad Code

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেছেন- সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি একতরফাভাবে লংঘন করে মানবতার শত্রু ইসরাইল পবিত্র মাহে রমজানে সেহরীর সময়ে গাজায় নির্বিচারে বোমা হামলা করে একদিনে সহস্রাধিক বেসামরিক মুসলিম নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করেছে। তথাপি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না, এটা খুবই দুঃখজনক। অথচ বর্তমান মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য শক্তিধর রাষ্ট্র ইরান, তুরষ্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ একজোটে প্রতিবাদ করলে শুধু ভূঁইফোঁড় ইসরাইল নয়, তাদের ইন্ধনদাতা আমেরিকার মনেও কম্পন সৃষ্টি হতে বাধ্য। তাই মানবতার শত্রু ইসরাইলকে রুখে দিতে বিশ্ব মুসলিমের ঐক্যের কোন বিকল্প নেই।

Manual8 Ad Code

দুধরচকী এক বিবৃতিতে তিনি আরও বলেন- পবিত্র মাহে রমজানের ১৭ তারিখ বদরে অর্জিত মুসলমানদের মহা বিজয় হয়েছিল। সেদিন সামরিক শক্তিতে নয় বরং ঈমানী বলে বলীয়ান হওয়ার কারনেই বিজয় সাধিত হয়েছিল। বদর আমাদের প্রেরণা, বদর আমাদের চেতনা, বদর আমাদের অনুভূতি। এটাকে ভুল প্রমাণ করতেই ওরা বদর দিবসকে এ ন্যাক্কারজনক হামলার জন্য বেছে নিয়েছে। মূলত ওরা বিশ্ব মোড়ল আমেরিকার ইন্ধনেই এ দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব ছাড়া আমেরিকা অচল। তাই মুসলিম ঐক্যই আমেরিকা ইয়াহুদীদের কুমতলব রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন- প্রথম বিশ্বযুদ্ধে তুর্কী সালতানাতের পতনের পর হতে অদ্যবধি শতবছর পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ হয়নি। ওরা ইসরাইলকে অবৈধভাবে মুসলিমদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে অঘোষিত ক্রুসেড চালিয়ে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব। প্রতীক্ষার প্রহর আর কত লম্বা হবে? যখন আরেকজন খলীফা ওমর অথবা সালহউদ্দীনের আগমন ঘটবে। যার হাতে মুক্ত হবে বায়তুল মুকাদ্দাস আর ফিলিস্তিনীরা পূণর্বাসিত হবে তাদের বাপ দাদার বাস্তভিটায়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code