শিরোনাম
আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু কবিতা:কবি আল্লামা ইকবাল ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়!
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলায় শীর্ষে

জাকির হোসেন / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

Manual6 Ad Code

বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়  এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ধারানাহিকতা অক্ষুন্ন রেখেছে। ২০২৩ সালে এই বিদ্যালয়টি এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।  বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় হতে এ বছর পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  ২০২৫ সালে বরিশাল বোর্ডের যেখানে পাশের হার ৫৬.৩৮ সেখানে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গড় পাসের হার ৯০.৭২ ভাগ।  বিদ্যালয়ের জেনারেল শাখায় ১৫ জন ও ভোকেশনাল শাখায় ৫ জন  শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।  জেনারেল শাখার শিক্ষার্থী রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, নাজাত ইসলাম স্মরণ মরিয়ম ইসলাম মুনিরা, সুবহা জারিন, আফিফা আক্তার,পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, শ্রাবনী কর্মকার, রাইশা, ইলমি আরা খান,  শারিয়া ইসলাম ও   এবং  ভোকেশনাল শাখার আফসানা, অনামিকা হালদার, মালিহা, তাজনুর ও মারিয়া জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বাবা-মায়ের মুখ  উজ্জ্বল করেছে। 

Manual3 Ad Code

বিগত বছরগুলোর পরীক্ষা এবং এবারের পরীক্ষা অনেকটা ব্যতিক্রম হওয়া সত্বেও এ বছরও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিদ্যালয়ের  শিক্ষক মন্ডলী , শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা উচ্ছ্বসিত।দীর্ঘ বছর ধরে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে। বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসসির ফলাফলে সকল শিক্ষার্থীসহ শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া উজিরপুর সংসদীয় আসনের জাতীয়তাবাদের দল বিএনপি’র একমাত্র অভিভাবক, শিক্ষাবিদ এস সরফুদ্দিন আহমেদ সান্টু।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার এসএসসি পরীক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কঠিন পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, বাবা-মায়ের সচেতনতা, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে শিক্ষা গ্রহণ করা, বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকার দক্ষ পাঠদান এবং নিয়মিত মনিটরিং এর ফসল হিসেবে আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে। তিনি বলেন আমাদের এই ধারা অক্ষুন্ন রাখতে আমার সর্বদা শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান দিব এবং শ্রেষ্ঠত্বের এ ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Manual7 Ad Code

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের এ সাফল্যে  সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের উষ্ণ অভিনন্দন  জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code