শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

Manual5 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুর আজিজের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বার্থি দেউড়ীর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তৃতা করেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। তিনি বলেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সহযোগিতা করার সুযোগ আমার হয়েছে এবং আমি সব সময় তা করার চেষ্টা করেছি। যতদিন বেঁচে থাকব, অসহায় ও বিপদগ্রস্ত রোগীদের পাশে থেকে সহযোগিতা করে যাব।

Manual3 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, আরএমও ডা. ফাহিম আরিফসহ অনেকে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে আন্তর্জাতিক এনজিও (CBM)-এর অর্থায়নে এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।  সভায় ১০ থেকে ১১ বছর বয়সী কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী (HPV) ভ্যাকসিন গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুর আজিজ। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেওড়ী রোগী কল্যাণ সমিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং  বলেন সরকার থেকে বছরে মাত্র এক লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়, যা খুবই অপ্রতুল। এই অর্থ দিয়ে সারা বছর রোগীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই তিনি উপস্থিত সকলকে রোগী কল্যাণ তহবিলে যাকাত ও ফিতরার অর্থ প্রদান এবং এ বিষয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code