শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা ও ইফতার মাহফিল

সিলেট নিউজ ডেস্ক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাড়াইলে
জাঁকজমকপূর্ণ পরিবেশে আলোচনা ও ইফতার মাহফিল

Manual4 Ad Code

শনিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার মাদরাসা মার্কেটস্থ রাজদরবার রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ এর সভাপতিত্বে এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির সভাপতি খাইরুল কবির। এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করে, করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান ও সেক্রেটারি এম.কে. মাসউদ, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মুকুট রঞ্জন দাস বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code