স্টাফ রিপোর্টারঃ
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন গুণগ্রাম বাসস্ট্যান্ড ১লা এপ্রিল,২০২৬ ইং বুধবার সড়ক শৃঙ্খলা ফেরাতে অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত উক্ত অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমনকি অভিযান চলাকালীন সময়ে মোট ৩টি পৃথক মামলা দায়ের করেন। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট হতে নগদ মাত্র ২,৫০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে ইউএনও প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা যায়।