শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুয়া ডাক্তার থেকে ‘ব্ল্যাকমেলার’ মেহেরাজ; মাদক ও পর্নোগ্রাফি সিন্ডিকেটের ভয়ংকর রূপ!

সিলেট নিউজ ডেস্ক / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code

মো সালমান রহমান:

মাগুরার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কথিত ‘ডাঃ এস.এম নিয়ামুল হাসান’ ওরফে মেহেরাজ হোসেন ফাহিম কেবল একজন ভুয়া ডাক্তারই নন, বরং এক ভয়ংকর অপরাধী চক্রের মূল হোতা। পরিচয় জালিয়াতি, খুনের স্বীকারোক্তি, মাদক খাইয়ে নারী নিগ্রহ এবং পর্নোগ্রাফি দিয়ে ব্ল্যাকমেলিং—এমন কোনো অপরাধ নেই যা এই কথিত ‘নেতা’ ফাহিম করেননি।

Manual1 Ad Code

পরিচয়ের আড়ালে নীল নকশা ও বিয়ে:
অনুসন্ধানে জানা যায়, রাজধানীর শেখেরটেক ১ নম্বর রোডের মোহনা নামে এক নারীর মাধ্যমে ফাহিমের পরিচয় হয় এক ভুক্তভোগী নারীর সাথে। পরিচয়ের ৫-৬ মাসের মাথায় বিভিন্ন কৌশলে ও ব্ল্যাকমেলিংয়ের ভয় দেখিয়ে ওই নারীকে বিয়ে করতে বাধ্য করেন ফাহিম। বিয়ের পরপরই শুরু হয় তার আসল তাণ্ডব। ওই নারীকে বিভিন্ন ‘অজানা ওষুধ’ খাইয়ে মানসিকভাবে অস্বাভাবিক (Abnormal) করে তোলেন তিনি। সেই সুযোগে ওই নারীকে নিয়ে মাদক সেবন করেন এবং গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন।

অপচিকিৎসা ও ডিভোর্সের পর ব্ল্যাকমেলিং:
সুস্থ-স্বাভাবিক ওই নারীর মানসিক ভারসাম্য হারিয়ে যেতে দেখে তার পরিবার অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। চিকিৎসক জানান, ফাহিম ওই নারীকে যে ওষুধগুলো খাওয়াচ্ছিলেন তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সত্য জানার পর ওই নারী ফাহিমকে ডিভোর্স দিলে শুরু হয় ভয়ংকর ব্ল্যাকমেলিং। গোপনে ধারণ করা মাদক সেবনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন ফাহিম। সম্প্রতি টাকা দেওয়া বন্ধ করলে তিনি এক অসাধু ব্যক্তির মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ওই নারীর সম্মান ধূলিসাৎ করার চেষ্টা করেন।

Manual7 Ad Code

খুনের স্বীকারোক্তি ও বিকাশ নম্বরে মাদক ব্যবসা:
কেবল জালিয়াতিই নয়, এই প্রতিবেদকের হাতে আসা একটি অডিও রেকর্ডে ফাহিমকে সরাসরি একটি খুনের বিষয়ে স্বীকারোক্তি দিতে শোনা গেছে, সেখানে সাক্ষী হিসেবে এলাকার ক্যাবল ব্যাবসায়ী শামীম মন্ডল এর নাম বলতে শোনা যায়। এছাড়া আরও একটি চাঞ্চল্যকর স্ক্রিনশটে দেখা যায়, ফাহিম সরাসরি মাদক বিক্রির কথা বলছেন এবং লেনদেনের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বরটি দিচ্ছেন। ডিজিটাল এই প্রমাণটি নিশ্চিত করে যে, তিনি পর্দার আড়ালে একজন সক্রিয় মাদক কারবারি।

Manual2 Ad Code

প্রভাবশালী মহলের আশ্রয় ও রাজনৈতিক দাপট:
বর্তমানে ফাহিম নিজেকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের ঘনিষ্ঠ এবং আদাবর ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোয়ার হাসান জীবনের ছোট ভাই পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। অভিযোগ রয়েছে, ববি হাজ্জাজ এই জালিয়াতি ও অপরাধের বিষয়ে ব্যক্তিগতভাবে অবগত থাকার পরেও রহস্যজনকভাবে নীরব রয়েছেন। প্রতিমন্ত্রীর এই নীরবতা ফাহিমকে নতুন করে অপরাধে লিপ্ত হতে সাহস জোগাচ্ছে।

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কাম্য:
বিএমডিসি (BMDC) আইন লঙ্ঘন, খুনের স্বীকারোক্তি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগে মেহেরাজ হোসেন ফাহিম ও তার সহযোগী মোহনার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি-র সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন যাতে এই ভয়ংকর ‘সাইকোপ্যাথ’ অপরাধী চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং এই সংবাদ এর সকল অভিযোগ এর প্রমাণ রয়েছে গণমাধ্যমের কাছে।

Manual7 Ad Code

পরবর্তী দেখতে চোখ রাখুন,,,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code