জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলা জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক মিটিং ও “নারী ও শিশুদের সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ” বিষয়ক একদিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন এবং জনস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন, খাদ্য নিরাপত্তা বৃদ্ধিকরণ এবং সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে বিভিন্ন অধিদপ্তরের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ডেপুটি ডাইরেক্টর ডা. রওনক জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচীব
ডা. কৃপেশ রঞ্জন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
কাউছার আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা
আল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা
মোহাম্মদ হাফিজুল ইসলাম, টিম লিড, কেয়ার বাংলাদেশ
কর্মশালায় বক্তারা বলেন,
“একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে শিশু ও মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। শিশুদের গুঁড়ো দুধ না খাইয়ে মাতৃদুগ্ধ পানে মায়েদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
কর্মশালা শেষে উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের সিনিয়র MEAL অফিসার আফরোজা জামান বিনতে তমা এবং প্রজেক্ট অফিসার শেখ রাফিয়া করিম।
এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজিউদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, দৈনিক কালবেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি হুমায়ূন আহমেদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিলা রানীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।