শিরোনাম
ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন সমগ্র জাতির মহাসর্বনাশা সরকার বিএনপি, দেশের অবস্থা তলানিতে, কেউ কেউ আছে মহাখুশিতে জগন্নাথপুরে শিক্ষকের অভাব জয় করে এসএসসি-তে গোল্ডেন A+ পেল অনয় পাল ঢাকা গাবতলীর শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভা অনুষ্ঠিত; সালেক ও দিলদারের চাঁদাবাজি-মাদক ব্যবসার তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন? জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সমগ্র জাতির মহাসর্বনাশা সরকার বিএনপি, দেশের অবস্থা তলানিতে, কেউ কেউ আছে মহাখুশিতে

সিলেট নিউজ ডেস্ক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual5 Ad Code

আসলে আজকে আর কিছু লেখার ইচ্ছে ছিলো না। ঘরে দীর্ঘক্ষণ কারেন্ট নেই। গত কয়েক মাস ধরে গ‍্যাস সংকট। নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। দেশে কোনো সরকার আছে বলে একদম মনে হচ্ছে না। দেশের উন্নয়ন কাজ তো দূরে থাক। ভাঙ্গা রাস্তা গুলো মেরামত পর্যন্ত হচ্ছে না। যার যেভাবে সুযোগ আছে। লুঠপাট করছে একটা শ্রেণি ইচ্ছে মতো।

Manual1 Ad Code

দেশের ভূক্তভোগী জনগণ যেন আজকে সত্যি সত্যি অসহায়। অন‍্য দিকে ফ‍্যামেলী কার্ড দেয়া প্রসঙ্গে ও চলছে নিয়োগ বাণিজ্য। যাকে বলে সাপে কামোড় দেয়ার আগেই ওঝা ভাড়া করে নিয়ে আসার সামিল। আজকে দেশের আইনশৃঙ্খলার নাজুক অবস্থা থাকার ফলে কোটি টাকা পর্যন্ত ছিনতাই করতে সাহস পাচ্ছে দুস্কৃতিকারীরা।

অন‍্য দিকে সরকারের এরকম নাজুক অবস্থা থাকার পরেও সরকারের এমপি মন্ত্রীরা দিব্বি নাকে সরিষার তেল ঘুমিয়ে আছে। নুরুল হক নুর এরই মধ‍্যে বলতেছে এমপিদের বেতন পাঁচ লাখ আর মন্ত্রীদের দশ লাখ টাকা বেতন হওয়া দরকার। একেই বলে বাশের চেয়ে কঞ্চি বড়ো। অর্থনৈতিক দুর্বল সরকার। যেখানে বিভিন্ন শিল্পপতির কাজ থেকে চেয়ে চেয়ে টাকা নেয়। বিদেশ থেকে ঋণ করে। জনগণের উপরে কড়া ভ‍্যাট ট‍্যাক্স এছাড়া সরকার নিজেই মাঝে মাঝে সিন্ডিকেট করে ব‍্যবসায়ীদের মাধ‍্যমে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে।

Manual6 Ad Code

সবচেয়ে বড়ো কথা হলো বিএনপি সরকার এরই মধ‍্যে যে ব‍্যর্থতার প্রমাণ দিয়েছে। তাতে তারা জনগণের জন‍্য ভালো কিছু করতে পারবে। এরকম আশা যেন গাছে কাঁঠাল গুঁফে তেল। বুঝতে খুবই কষ্ট হচ্ছে। আসলে দেশটা চালায় কারা? কেন দেশের জনগণের এতো কষ্ট। আজকে অসংখ্য জনগণের মধ‍্যে চরম জনরোষ দেখা যাচ্ছে। সামনে এই জনরোষ আরো প্রকট আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ান ইলেভেন এ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়া সেই বিএনপি প্রায় সতেরো বছর পর ক্ষমতায় এসে মাত্র ছয় মাসেই লেজেগোবরে একাকার। এরকম একটা অযোগ্য সরকারকে রক্ষা করবে এরকম সাধ‍্য আছে কার? দেশের কোটি কোটি মানুষের পকেট কাটা সরকার হিসাবে আজকেই তারা প্রমাণ করে ফেলেছে।

Manual8 Ad Code

একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। সমগ্র দেশ জুড়ে ধানের শীষে যারা প্রায় চার কোটি ভোট দিয়েছে। আজকে তারাই সবার আগে ক্ষোভ প্রকাশ করছে। বিএনপি যত অযোগ্যতার প্রমাণ দিবে। নিত্য পণ্যের মূল্য কমিয়ে রাখতে ব‍্যর্থ হবে। ততই জনপ্রিয়তা বেড়ে যাবে আওয়ামী লীগের। তারচেয়েও বেশি জনপ্রিয়তায় চলে আসবে জামায়াত এনসিপিসহ বেশকিছু রাজনৈতিক দলের। আমার প্রশ্ন হলো বিএনপি কি আসলেই দেশ চালাতে অযোগ্য নাকি কোনো চক্রান্তের বিএনপি সরকার নাকি বিএনপির ইচ্ছেটাই নেই জনগণের জন‍্য ভালো কিছু করার?

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নউপদেষ্টা, গ্রন্থেরলেখক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code