শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়! বিএনপির ত‍্যাগী নেতাকর্মীদের মূল‍্যায়ন করা খুবই জরুরি। অতিথি পাখি শুধুমাত্র শীতেই দেখা যায় বাংলাদেশ বনাম কালো কালির লেখা আগুন ঝরা সোনালি চিঠি, বরাবর যৌথ বাহিনীও জনগণ বানারীপাড়ায় অসুস্থ শিশুকন্যাকে মায়ের জিম্মায় দেওয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, শিশুটির চিকিৎসাসেবা ও সুরক্ষায় মানবিক ভূমিকা পালন করেছিল পুলিশ মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক ব্যাবসায়ি মিজান গাঁজা সহ গ্রেফতার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট , আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার , নির্বাচিত বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারীদের সচেতনতা বৃদ্ধি ​বাড়িতে হামলা, টাকা-স্বর্ণালঙ্কার লুট ও মিথ্যা অপবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন ইউএনও নূরী তাসমিন উর্মির দূরদর্শী নেতৃত্বে ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জনগণের দুর্ভোগ চরমে , অগোছালো বিএনপি সরকার, বিরোধী দলের ভূমিকাও প্রশ্নবোধক!

সিলেট নিউজ ডেস্ক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

অথই নূরুল আমিন:

আজকে দেশের খুবই নাজুক অবস্থা। যেমন চলছে অর্থনৈতিক মন্দা ভাব, তেমনি বেড়ে যাচ্ছে নিত‍্য পণ্যের দাম। আইনশৃঙ্খলায় চরম অবনতি। খুন ধর্ষণ ছিনতাই ডাকাতি চুরি বেড়েই চলছে। দেশে কোন সরকার আছে বলে জনগণ আজকে আর মনেই করছে না।

সরকারের ছয় মাস হয়ে গেলো। এর মধ‍্যে জনগণের কল‍্যাণে একটা কাজও সঠিকভাবে করতে পারেনি। উদুর পিন্ডি বুধুর গাড়ে চাপানো হচ্ছে। এছাড়া সরকারের পক্ষ জনগণের উদ্দেশ্যে ভালো কোন বার্তাও দেয়া হচ্ছে না। এদিকে বিরোধী দল তারাও গত দুদিন আগে জনগণের পক্ষ নিয়ে সংসদ অধিবেশনে কিছু বলার চেষ্টা করা হয়েছিল। সেখানে ও সরকারের তালবাহানা উত্তর পাওয়া গেছে বিধায় বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করেছেন মর্মে খবরে জানতে পারলাম।

তবে বিরোধী দলের এমপিরা সরকারের সমালোচনা করলেই কি সমাধান হয় সবকিছু? না হয় না। বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কাছে আগে বিভিন্ন দাবি জানানো উচিৎ। যেমন শিক্ষা, স্বাস্থ্য সেবা, পণ্যের মূল্য বৃদ্ধি আইনশৃঙ্খলাসহ ইত্যাদি। তার পরবর্তী অধিভেশনে বিরোধী দল সরকার দলীয় মন্ত্রীদের কাছে জানতে চাইবেন। তারা কতটুকু কি করেছেন। কিছু দাবি না জানিয়ে শুধু শুধু বিভিন্ন বিষয় জানতে চাওয়া মানে একধরনের বোকামি ছাড়া কিছুই নয়।

Manual5 Ad Code

অন‍্যদিকে আমাদের দেশের সরকারি দল মানেই বিপদগামীর মত অবস্থা। ক্ষমতার দাপটে তারা দেশের তেমন খবরই রাখেন না। ছয় মাস পার হয়ে যাওয়ার পরেও আজও সরকারের বিভিন্ন দপ্তরে মন্ত্রী রদবদলের পালা চলছে। এএসডি, ডিমোশন, প্রমোশন নিয়েই বেশিরভাগ সময় সরকার পার করছেন বলে আমার ধারণা।

দেশের সাড়ে তিনশ এমপি সংরক্ষিত আসনসহ। অথচ স্থানীয় জন প্রতিনিধি অসংখ্য সিটি পৌরসভা এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। তাহলে এমপিরা কার সাথে কাজ করছেন? না উনারা কেউ কোন কাজ করছেন না।

Manual4 Ad Code

এদিকে বিরোধী দলের পক্ষ থেকেও তেমন চাপ নেই সরকারের প্রতি স্থানীয় নির্বাচন দেয়ার জন্য। এখানে ও দেশের অসংখ্য জনগণ বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত। খেটে খাওয়া সাধারণ জনগণ অর্থনৈতিকভাবে খুবই কষ্টে আছে। ব‍্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পরেছে অনেকেই। গ‍্যাস এবং বিদ‍্যুত সমস্যার কারণে আরেক শ্রেণি বেকার হতে চলেছে।

Manual8 Ad Code

এহেন অবস্থায় যদি আজকে সরকারি কর্মকর্তারা একযোগে কর্ম বিরতি ঘোষণা করে। সেখানে সরকারের ক্ষমতা হস্তান্তর ছাড়া তেমন কোন উপায় দেখছি না। কথা থাকে যে, একটি সরকার পতনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অসংখ্য পথ খোলা থাকে।

এদিকে বিরোধী দলের কথা যদি বলি। সরকারের ভুল হবে বা সরকার বিভিন্ন কাছে ব‍্যর্থ হবে। আর এসব ভুল আর ব‍্যর্থতা নিয়ে বিরোধী দল সংসদ অধিবেশনে এসে জনগণের ভ‍্যাট ট‍্যাক্সের টাকা ব‍্যয় করে বিরোধী দলীয় এমপিরা পুরাতন কাসুন্দি ঘাটবে। এরকম তো হতে পারে না। একটি দল ও কিন্তু জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। তাহলে সব দোষ সরকারের এমনটি হতে পারে না। বিরোধী দলেরও উচিৎ সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করা।

Manual2 Ad Code

পরিশেষে বলতে চাই, প্রধানমন্ত্রীর উচিৎ আরো যোগ্য পরামর্শদাতা নিয়োগ দেয়া। প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রকৃত যোগ‍্য ব‍্যক্তির ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেয়া। আমার দৃষ্টিতে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যথেষ্ট যোগ্য উপদেষ্টা অনেকেই নন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ বা বিশেষ সহকারিগণেরা মিডিয়ায় প্রচার করেন ৬৬% জনগণ প্রধানমন্ত্রীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। এগুলো হলো হাস‍্যকর। কাজের কাজী যারা তাদের কোন জরিপ করতে হয় না। কথায় আছে দুদিনের চাঁদ ঘরে বসেই দেখা যায়।

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক।
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (গ্রন্থ লেখক)
২৯ শে আগস্ট ২০২৬ মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code