শিরোনাম
৩১ আগস্ট জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ জনগণের দুর্ভোগ চরমে , অগোছালো বিএনপি সরকার, বিরোধী দলের ভূমিকাও প্রশ্নবোধক! Protestation: সিলেটি ভাষা নিয়ে কটাক্ষের প্রতিবাদ,মন্তব্য প্রত্যাহারের দাবি সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন সর্বসাধারণের অবগতির জন্য আইনি নোটিশ / গণ-বিজ্ঞপ্তি গোয়াইনঘাটে এতিম ও বিধবার জমি জবরদখল জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৩১ আগস্ট জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস

সিলেট নিউজ ডেস্ক / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

গোবিন্দ দেব জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual2 Ad Code

৩১ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস।১৯৭১ সালের আজকের এই দিনে শ্রীরামসি গ্রামে পাকবাহিনী গণহত্যা চালায়। এরপর থেকেই প্রতিবছর এই দিনটি আঞ্চলিক গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শ্রীরামসি ‘শহিদ স্মৃতি সংসদ’ এর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি মুন্তাকিম হোসেন জানান, দিবসটি উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের স্মরণে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৩১শে আগস্ট সকাল ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭/৮ টি নৌকা যোগে শ্রীরামসি বাজারে আসে এবং স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদের কে খবর দেয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি রক্ষা কমিটির সভা আহবান করা হয়, ঐ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য প্রচারণা চালানো হয়। শান্তির আশায় গ্রামের লোকজন সে দিন স্কুল মাঠে সমবেত হয়। যারা আসতে দেরী করেন তাদেরকেও ডেকে আনা হয়। এরপর পাকসেনারা ১০/১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। সেদিন হানাদার বাহিনী নির্মমভাবে ১২৬ জন লোককে এখানে হত্যা করে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code