শিরোনাম
বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারীদের সচেতনতা বৃদ্ধি ​বাড়িতে হামলা, টাকা-স্বর্ণালঙ্কার লুট ও মিথ্যা অপবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন ইউএনও নূরী তাসমিন উর্মির দূরদর্শী নেতৃত্বে ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত কক্সবাজারের হোটেলে ১৮ বছর পরিচয়ে উঠেছিলেন ১৫ বছরের জান্নাতুল তাজমিন, হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন ঘাটাইলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন জগন্নাথপুরে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন কবিতার নাম : মনের বিলাপ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল!লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​বাড়িতে হামলা, টাকা-স্বর্ণালঙ্কার লুট ও মিথ্যা অপবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেট নিউজ ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

জাকির হোসেন,

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual7 Ad Code

​বাড়িতে হামলা, মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই এবং মানহানিকর পরিস্থিতির শিকার হয়ে এর সুষ্ঠু বিচার দাবি করে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট-সংলগ্ন মাঝের বাড়ির বাসিন্দা পারভেজ হোসেন মিলন হাওলাদার।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ অক্টোবর (শনিবার) রাত ১২টার দিকে জীবডলন এলাকায় এই হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। ভুক্তভোগী মিলন হাওলাদার জানান, তার বাড়িতে বেড়াতে এসেছিলেন বন্ধু মোস্তফা কামাল, যিনি পিরোজপুরের নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত আছেন। রাতে খাওয়া-দাওয়া শেষে মোস্তফা কামাল চলে যেতে চাইলে রাত বেশি হওয়ায় গৃহমালিক মিলন তাকে থেকে যেতে বলেন।
​পরবর্তীতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাত সাড়ে ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে একই বাড়ির উজ্জ্বল হাওলাদার, চুন্নু হাওলাদার, নান্টু হাওলাদার, মো. সোহেল, শাহনাজ পারভীন, সাথী বেগম এবং রিনা বেগমের নেতৃত্বে একদল লোক এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। মিলন দরজা খুলতে গিয়ে দেখতে পান যে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপর অভিযুক্ত উজ্জ্বল ও তার লোকজন অনৈতিক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং হেনস্তার চেষ্টা করে। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে নগদ ৪ লাখ টাকা এবং একটি সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়।
​ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় মিলন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে বন্দর থানার এএসআই সানোয়ার ঘটনাস্থলে পৌঁছে মোস্তফা কামালকে উদ্ধার করেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা নেন।
​এই ঘটনায় ভুক্তভোগী মিলন হাওলাদার বাদী হয়ে বরিশাল বন্দর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে মিলন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার বন্ধু মোস্তফা কামালের পরিবারের সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত বন্ধুত্বের জায়গা থেকে সত্য ঘটনা তুলে ধরতে এবং জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।
​তিনি অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন প্রতিপক্ষরা তার পরিবারের কোনো ক্ষতি বা সম্মানহানি করতে না পারে, সেজন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code