শিরোনাম
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual5 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক, প্রখ্যাত গীতিকার ও সুরকার সুফি সাধক জনাব আরিফ দেওয়ান এবং সচিব, বিশিষ্ট কবি ও গবেষক ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলামের তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ বি এ সিদ্দিক হাওলাদার।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ তরিকতপন্থী ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মিলে মহান আল্লাহর দরবারে মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।

Manual7 Ad Code

দোয়া মাহফিলে বক্তারা অসুস্থতার সময়ে একজন মানুষের সুস্থতা কামনায় সম্মিলিত প্রার্থনার গুরুত্ব তুলে ধরেন এবং মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code